দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানের জন্য পাকিস্তানের আকাশপথের ছাড়পত্র দিয়েছে পাকিস্তান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানের জন্য পাকিস্তানের আকাশপথের ছাড়পত্র দিয়েছে পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কিরগিজস্তানে এসসিও সামিটে যোগ দিতে গেলে পাকিস্তানের আকাশপথ ব্যবহার জরুরি৷ সেই ইস্যুতে পাকিস্তানের আকাশপথ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে ব্যবহার করতে দেওয়া হোক মর্মে আবেদন করেছিল নয়াদিল্লি৷ নয়াদিল্লির আবেদনে সাড়া দিয়ে মোদির বিমানের জন্য আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে ইসলামাবাদ।

বালাকোট এয়ার স্ট্রাইকের পর থেকেই ভারতীয় বিমানগুলির জন্য বন্ধ পাকিস্তানের আকাশপথ৷ সেই জটিলতা কাটিয়ে সৌজন্যের হাত বাড়াল পাকিস্তানের৷ ইসলামাবাদ জানিয়েছে, নরেন্দ্র মোদির বিমান তাদের আকাশপথ ব্যবহার করতে পারবে৷ এর ফলে বিমানের রুট বদলের প্রয়োজন পড়ল না৷ ৯ই জুন ইসলামাবাদকে এই আবেদন জানায় নয়াদিল্লি৷ তার একদিনের মধ্যেই ইমরান খান সরকার জানিয়ে দেয়, নরেন্দ্র মোদির বিমানের জন্য খুলে দেওয়া হবে আকাশপথ৷

কিরগিজস্তানের বিসকেকে ১৩ থেকে ১৪ই জুন এসসিও সামিটে যোগ দেওয়ার কথা নরেন্দ্র মোদির৷ এই সামিটে যোগ দিতে গেলে পাকিস্তানের আকাশপথ ব্যবহার বাধ্যতামূলক৷ কারণ বিমানের রুটেই পড়ছে পাকিস্তানের আকাশপথ৷ ভারতের উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তা জানান, ইসলামাবাদের কাছে নয়াদিল্লির আবেদন ছিল মোদির এই গুরুত্বপূর্ণ সফরের জন্য যেন তাদের আকাশপথ খুলে দেওয়া হয়৷

সোমবার রাতে সংবাদসংস্থা পিটিআইকে পাকিস্তানের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, নয়াদিল্লির আবেদন মেনে নিয়েছে ইসলামাবাদ৷ প্রধানমন্ত্রীর বিমান পাকিস্তানের ওপর দিয়ে ওড়ার অনুমতি পেয়েছে৷

এদিকে এর আগে জানানো হয়েছিল ভারতের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে৷ ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয় ১৪ই জুন পর্যন্ত পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না ভারত৷ ১৬ই মে জানানো হয়েছিল ৩০শে মে পর্যন্ত আকাশপথ বন্ধ থাকার কথা৷ কিন্তু সেই সময়সীমা পরে বাড়ানো হয়৷

পাকিস্তান নিজের আকাশপথ ব্যবহার ভারতের জন্য বন্ধ করেছিল ফেব্রুয়ারি মাসে৷ বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের পর থেকেই পাকিস্তান নিজের আকাশপথের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে৷ ২৬ ফেব্রুয়ারি বালাকোটে এয়ারস্ট্রাইক করে ভারত৷ তবে ২৭ মার্চ সেই নিষেধাজ্ঞা সাময়িক শিথিল করে পাক সরকার৷ কেবলমাত্র নয়াদিল্লি, ব্যাংকক ও কুয়ালালামপুর ছাড়া সব বিমান ওড়ার অনুমতি দেওয়া হয়৷

১৪ই জুন পর্যন্ত পাকিস্তানের আকাশপথ ভারতীয় বিমানের জন্য বন্ধ করার ঘোষণা আগেই করেছিল পাকিস্তান৷ সেই প্রেক্ষিতে নয়া আবেদন করেছিল ভারত৷

উল্লেখ্য ২১মে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের এসসিও সামিটের জন্য নিজেদের আকাশপথ খুলে দিয়েছিল পাকিস্তান৷ পাকিস্তানের ওপর দিয়েই সরাসরি কিরগিজস্থানের উদ্দ্যেশ্যে উড়ে গিয়েছিল সুষমা স্বরাজের বিমান৷ দক্ষিণ পাকিস্তানের ওপর দিয়ে কিরগিজস্তানের উদ্দ্যেশ্যে যাওয়া বিমানের রুটটি ভারতের কাছে গুরুত্বপূর্ণ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT