দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রিজভীর পাশে থাকা কর্মীদের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মেরে বের করে দিল ছাত্রদল

রিজভীর পাশে থাকা কর্মীদের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মেরে বের করে দিল ছাত্রদল

ঢাকা, ১১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কমিটিতে বয়সসীমা তুলে দেয়াসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। তাদের মূল ক্ষোভ কার্যালয়ে অবস্থান করা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রতি। তাকে কার্যালয় থেকে বের করে দেয়ার চেষ্টা করছে বিক্ষুব্ধরা। ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নসহ কয়েকজন রিজভীর নিরাপত্তায় কার্যালয়ে অবস্থান করছিলেন। বিকালে তাদেরকে মেরে কার্যালয় থেকে বের করে দিয়েছে ছাত্রদলের বিক্ষুব্ধরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে বিএনপি কার্যালয়ের মূল ফটকের তালা খুলে ছাত্রদলের বিক্ষুব্ধরা ভেতরে প্রবেশ করে। কিছু সময় পর ভেতর থেকে রবিউল ইসলাম নয়নের ছয়-সাতজন অনুসারীকে বের করে আনতে দেখা যায়। এসময় বাইরে থাকা নেতাকর্মীরা তাদের কিল ঘুষি লাথি মারেন। সর্বশেষ নয়নকেও বের করে আনা হয়।

মূল গেটের সামনে বিক্ষুব্ধরা নয়নকেও কিল-ঘুষি মারতে থাকে। পরে ছাত্রদলেরই কয়েকজন তাকে সেখান থেকে উদ্ধার করে একটি সিএনজিতে তুলে দেন।

বিক্ষুব্ধরা জানান, নয়ন তার দলবল নিয়ে সকাল থেকে কার্যালয়ে অবস্থানরত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পাহারা দিচ্ছিলেন। তাই তাকে বের করে দেয়া হয়েছে।

ছাত্রদলের বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোক্তার বলেন, ‘কার্যালয়কে নিজের ঘর-বাড়ি বানিয়ে রাখা রুহুল কবির রিজভী হঠাৎ করে কমিটি বিলুপ্ত করেন। আমরা বলেছি উনি যেন সম্মানের সঙ্গে এখান থেকে বের হয়ে যান।’

জানা গেছে, আন্দোলনরত ছাত্রদল নেতাকর্মীদের বেশি ক্ষোভ রিজভী আহমদের ওপর। তাকে হাসপাতালে নেয়ার জন্য দুপুরে অ্যাম্বুলেন্সও আনা হয়। যদিও পরে তা খালি পাঠিয়ে দেয়া হয়। দুপুরে কার্যালয়ের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ছাত্রদলের বিক্ষুব্ধরা। যেকোনো সময় রিজভীকেও কার্যালয় থেকে বের করে দেয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT