দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আগামী ১১ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলবে

আগামী ১১ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলবে

ঢাকা, ১১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশন আগামী ১১ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রয়োজনে এ সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন বলেও সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন।

এছাড়া কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মো: ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ এবং নূর-ই-আলম চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।

সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী ১৩জুন বৃহস্পতিবার ২০১৯-’২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। ১৪ ও ১৫ জুন দুইদিন বন্ধ থাকার পর ১৬ জুন সম্পূরক বাজেটের উপর আলোচনা শুরু হবে। ১৭ জুন সম্পূরক বাজেট পাশ করা হবে। ১৮ জুন হতে বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হবে। আগামী ২২ ও ২৯ জুন এই দুই শনিবার অধিবেশন কার্যক্রম চলবে। ৩০জুন ২০১৯-’২০ অর্থবছরের বাজেট পাশ করা হবে। এরপর ১জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত অধিবেশন বন্ধ থাকেেব। ৭ জুলাই থেকে ১১জুলাই পর্যন্ত এ অধিবেশন চলবে। প্রতিদিন বিকাল ৩ টায় অধিবেশন শুরু হবে।

সভায় জানানো হয় একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদে উত্থাপণের জন্য কোনো সরকারি বিলের নোটিশ পাওয়া যায়নি। পূর্বে অনিষ্পন্ন ৩টি সরকারি বিল পাশের জন্য কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। বেসরকারি সদস্যদের নিকট হতে কোনো বিলের নোটিশ পাওয়া যায়নি। পূর্বে প্রাপ্ত ও অনিষ্পন্ন ১টি বেসরকারি বিল রয়েছে।

এ অধিবেশনের জন্য এ পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্য ৮৩টি ও সাধারণ প্রশ্ন ১ হাজার ৮৫১টিসহ প্রাপ্ত মোট প্রশ্নের সংখ্যা ১ হাজার ৯৩৪টি । এছাড়া ১৭০টি সিদ্ধান্ত প্রস্তাব (বিধি ১৩১) ও ৪৭টি মনোযোগ আর্কষনের নোটিশ (বিধি ৭১) পাওয়া গেছে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান সভার কার্যপত্র উপস্থাপন করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT