দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

ঢাকা, ১১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): একজন সাবেক মন্ত্রী ও কয়েকজন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে আজ সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে এ শোক প্রস্তাব উত্থাপন করেন। যাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে তারা হলেন, সাবেক সংসদ সদস্য এবিএম তালেব আলী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল হক, সাবেক সংসদ সদস্য আবদুল আলী মৃধা, মো. আব্দুল মজিদ মাস্টার ও এ.কে.এম বজলুল করিম।

এছাড়া জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কণ্যা শেখ রেহানার ভাশুর রফিক আহমেদ সিদ্দিক, বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদ্দীন আহমেদ, একুশে প্রদক প্রাপ্ত বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দী, একুশে প্রদক প্রাপ্ত কবি হায়াৎ সাইফ, একুশে প্রদক প্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন, কঙ্গোয় জাতিসংঘ মিশনে সড়ক দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত আইজি রৌশন আরা, বিশিষ্ট কৌতুক অভিনেতা আনিসুর রহমান, অভিনেতা সালেহ আহমেদ, এবং অভিনেত্রী মায়া ঘোষের মৃত্যুতেও সংসদ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

এছাড়া ঘূর্ণিঝড় ফণীর আঘাতে, রাশিয়ায় বিমান দুর্ঘটনায় এবং দেশ-বিদেশে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে সংসদ থেকে গভীর শোক প্রকাশ, সব বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শ্কোসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।

সংসদে মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের ফরিদুল হক খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT