দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কাচের পরিবর্তে বাঁশের বেড়া দিয়ে সড়কে চলাচল করছে বিআরটিসি

কাচের পরিবর্তে বাঁশের বেড়া দিয়ে সড়কে চলাচল করছে বিআরটিসি

১২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বরগুনা টু খুলনা রুটে বিআরটিসি সার্ভিসের একটি বাসের সামনের অংশে কাচের পরিবর্তে বাঁশের বেড়া দিয়ে সড়কে চলাচল করছে। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার খুলনা থেকে বিআরটিসি সার্ভিসের একটি বাস বরগুনায় আসার পথে সামনের গ্লাসটি ভেঙ্গে পড়ে। এ অবস্থায় বাসটি ঝুঁকি নিয়ে বরগুনায় চলে আসে। যাওয়ার পথে বাসের সামনের গ্লাসের জায়গায় বাঁশের ফালিতে পলিথিন দিয়ে বেড়ার মতো করে বরগুনা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় যাত্রীদের অনেকে আপত্তি করলেও কর্তৃপক্ষ অগ্রাহ্য করে ওই অবস্থায় খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ বিষয়ে ওই বাসের যাত্রী সাগর কর্মকার বলেন, এদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। ঈদের মৌসুমে এমন একটি লক্কড়-ঝক্কড় বাস কীভাবে সড়কে চলাচল করতে পারে।

বরগুনা বিআরটিসি ডিপোর পরিচালক মো. নয়ন হোসেন বলেন, বাসটি সামনের গ্লাস ছাড়াই বরগুনা আসে। বরগুনায় গ্লাস লাগানোর কোনো ব্যবস্থা ছিল না। সে কারণে বিকল্প ব্যবস্থা হিসেবে এভাবে করেছি।

সড়ক পরিবহন কর্তৃপক্ষ খুলনা অঞ্চলের কারিগরি ব্যবস্থাপক ওমর ফারুক মেহেদী বলেন, ফিটনেস পরীক্ষা করেই সড়কে চলাচলের জন্য অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু হঠাৎ সামনের গ্লাসটি ভেঙ্গে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়। বাসটিতে নতুন গ্লাস লাগানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT