দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
৫ম ধাপের উপজেলা নির্বাচনে অনিয়ম মেনে নেয়া হবে না : বলেছেন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম

৫ম ধাপের উপজেলা নির্বাচনে অনিয়ম মেনে নেয়া হবে না : বলেছেন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম

পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে কোন ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম । আগামী ১৮ জুন নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার (১২ জুন) ভোট গ্রহণ কর্মকর্তাদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে এ হুঁশিয়ারি দেন। বন্দর উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার আরো বলেন, নির্বাচনে ভোট গ্রহণের সময় যদি কেউ প্রভাব বিস্তার করে তবে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত পুলিশ ও ম্যাজিস্ট্রেটও যদি কোনো ধরনের অনিয়ম ও অবৈধ পন্থায় জড়িয়ে পড়েন তাহলেও নির্বাচন বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনার বলেন, সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসারসহ সবাইকে সব রকমের নিরাপত্তা দেয়া হবে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গণমাধ্যমে বলা হয় তাদের নাকি বাক স্বাধীনতা নেই। তবে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার পরেও বিভিন্ন পত্রপত্রিকায় নির্বাচন কমিশনকে গালিগালাজ করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও বন্দর উপজেলা নির্বাচনের রিটানিং কর্মকর্তা মাছুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক কর্মকর্তা রকিব উদ্দিন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম প্রমুখ কর্মকর্তারা।

উল্লেখ্য, বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ। তবে নারী ভাইস চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়াম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT