দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
উইন্ডিজকে ২১২তেই থামিয়ে দিলেন উড-আর্চাররা

উইন্ডিজকে ২১২তেই থামিয়ে দিলেন উড-আর্চাররা

স্পোর্টস ডেস্ক, ১৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিশ্বকাপের ১৯তম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রানে তিন অংকের ঘর পূর্ণ না করতেই তিন উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশ বোলারদের দাপুটে বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে ক্যারিবীয় ব্যাটিং অর্ডার। ৪৪.৪ ওভারে মাত্র ২১২ রানেই থেমে গেছে তাদের ইনিংস। মাঠজুড়ে জো রুট, মার্ক উড, জোফরা আর্চারদের উইকেট উৎসবই ছিল লক্ষণীয়। শাই হোপ, হেটমায়ার, গেইল কাউকেই দাঁড়াতে দেননি ইংলিশ বোলাররা। মার্ক উড ও জোফরা আর্চার তিনটি করে উইকেট তুলে নিয়ে ক্যারিবীয় ব্যাটিং অর্ডার নড়বড়ে করে দেন। এছাড়া জো রুটও উইন্ডিজের দুটি উইকেট শিকার করেন।

ইনিংসের পঞ্চম ও ষষ্ঠ উইকেট জুটিতে নিকোলাস পুরান, হেটমায়ার ও আন্দ্রে রাসেলের সঙ্গে মারমুখী ব্যাট করলেও উইকেট পতনে বড় স্কোর গড়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে ক্যারিবীয়দের। শেষতক পুরানের সর্বোচ্চ ৬৩ রানই তাদের দুইশ’র ঘর পার করতে সহায়তা করে। এছাড়া ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে গেইল ৩৬ ও হেটমায়ার ৩৯ রান করেন।

এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটা ম্যাচটি শুরু হয়েছে ইংল্যান্ডের সাউদাম্পটনে।

ইনজুরির কারণে দলের পেসার মার্ক উডকে নিয়ে সংশয় থাকলেও স্বাগতিকদের মূল একাদশের হয়ে মাঠে নেমেছেন তিনি। অন্যদিকে একাদশে তিন পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আন্দ্রে রাসেল। এছাড়া একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন ওপেনার এভিন লুইস ও পেসার শ্যানন গ্যাব্রিয়েল।

ইংল্যান্ডের একাদশ :
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগ্যান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ :
ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাফেট, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল, ওশানে থমাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT