দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চাঁদপুরে নকল পণ্য কারখানার মালামাল জব্দ ও ১ জনকে আটক করেছে কোস্টগার্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

চাঁদপুরে নকল পণ্য কারখানার মালামাল জব্দ ও ১ জনকে আটক করেছে কোস্টগার্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

১৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট -এর নেতৃত্বে চাঁদপুর শহরের নিউ ট্রাকরোড মস্তানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নকল পণ্য কারাখানার সন্ধান পেয়েছেন। এতে বিপুল পরিমান পলিথিনসহ মালামাল জব্দ ও মাকসুদা বেগম (৪০) নামে এক জনকে আটক করেছেন।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত জানান, দীর্ঘদিন ওই মোস্তান বাড়ী সংলগ্ন মনসুর মোস্তানের বাড়ীতে ভাড়াটিয়া জনৈক মোতালেব অভিজাত ব্র্যান্ডের চাপাতার প্যাকেট, গ্যাঞ্জির লেবেল লাগিয়ে বাজারজাত করতেন। অভিযানকালে ওই বাসার একটি গোডাউন থেকে ৭৫বস্তা চা পাতা ও পলিথিন, দুই বস্তা সাদা গেঞ্জি জব্দ করেন। একই সময় ওই গোডাউন থেকে দু’টি ওজন মাপার যন্ত্র, ১টি প্যাকেজিং মেশিন, মেয়াদ উর্ত্তীনের সীল মেশিন জব্দ করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, নকল পন্য কারখানার মালিক মোতালেব অভিযানের টের পেয়ে পরিববারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়। পরে ওই বাড়ীর মালিকের বোন মাকছুদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বিষয়টি তদন্ত করে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT