দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন যেকোন সময় গ্রেপ্তার হতে পারেন : বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন যেকোন সময় গ্রেপ্তার হতে পারেন : বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন যেকোন সময় গ্রেপ্তার হতে পারেন। তিনি আত্মগোপনে রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করতে দেরি হচ্ছে। এতে পুলিশের কোনো গাফিলতি নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ওসি মোয়াজ্জেম দেশেই আছে। তার পালানোর সুযোগ নেই। সীমান্ত সিলগালা করা হয়েছে। বিমানবন্দর ইমিগ্রেশনগুলোতেও রেড এলার্ট দেয়া আছে। সারাদেশের সব থানায় মোয়াজ্জেমের ছবি পাঠানো হয়েছে। পুলিশ তাকে যেকোনো সময় গ্রেপ্তার করবে। তিনি আত্মগোপনে চলে যাওয়ায় গ্রেপ্তার করতে দেরি হচ্ছে। এতে পুলিশের কোনো গাফিলতি নেই।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালিবাগ ও গুলিস্তানে পুলিশের ওপর হামলার ঘটনার তদন্ত আমরা গুছিয়ে এনেছি, শিগগিরই এ ব্যাপারে জানানো হবে।

গত বুধবার থেকে ফেনীর সোনাগাজী থেকে ঢাকায় আসা পুলিশের একটি টিম ওসি মোয়াজ্জেম হোসেনকে ধরতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। যদিও এখনও পর্যন্ত ওসি মোয়াজ্জেম কোথায় আছেন তার হদিস পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT