দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশ দল শিগগিরই ছন্দে ফিরে আসবে : বললেন, তরুণ ক্রিকেটার নুরুল হাসান সোহান

বাংলাদেশ দল শিগগিরই ছন্দে ফিরে আসবে : বললেন, তরুণ ক্রিকেটার নুরুল হাসান সোহান

স্পোর্টস ডেস্ক, ১৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিশ্বকাপের মতো বড় আসর চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন না ক্রিকেটাররা। তারপরও সমর্থকদের সমালোচনা চোখে পড়লে ক্রিকেটারদের মানসিকতায় কিছুটা হলেও তার প্রভাব পড়ে। জানিয়েছেন তরুণ ক্রিকেটার নুরুল হাসান সোহান। বাজে সময় কাটিয়ে শিগগিরই হারানো ছন্দে ফিরবে বাংলাদেশ এমন বিশ্বাস আছে তার। জানিয়েছেন উইন্ডিজের বিপক্ষে ম্যাচই ট্র্যাকে ফেরার সেরা সুযোগ।

ক্রিকেটারদের ওপর কতো চাপ! বিশ্বকাপে ট্র্যাকে ফেরার তাড়না। মানসিকভাবে দৃঢ় থাকার প্রেষণা। আছে সমর্থকদের প্রত্যাশার চাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা সামলানোর চাপ। এসবে পেশাদার ক্রিকেটারদের ঘাবড়ে যাওয়ার সুযোগ নেই। তারপরও প্রভাব তো পড়েই।

উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্লেয়ারদের নিয়ে সমালোচনা হয়, সেটা যেকোনো প্লেয়ারের চোখে পড়লে অবশ্যই প্রভাব পড়ে। তবে, আমার কাছে মনে হয় প্রফেশনাল খেলোয়াড় হিসেবে এগুলোর দিকে মনোযোগী না হওয়াই ভালো।

সোহান উইকেটকিপার ব্যাটসম্যান। জাতীয় দলেও খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ হাতছাড়া করার পর মুশফিক যে তোপের মুখে পড়েছেন সেটি নিতান্তই অবান্তর মনে হয় তার কাছে।

সোহান বলেন, মুশফিক ভাই নিউজিল্যান্ডের বিপক্ষে যে সুযোগটি মিস করেছে, সেই সুযোগটি দশবার আসলে দশ বারই আউট হবে। যেটা হয়েছে, সেটা কিছুই না। ভুল-তো হতে পারে। কেউ তো রোবট না। টাইগারদের এই দলটাকে ভালোভাবেই চেনা আছে সোহানের। বিশ্বাস করেন ঘুরে দাঁড়ানোর সাহস দলটার আছে। প্রত্যাশা, উইন্ডিজের বিপক্ষেই ট্র্যাকে ফিরবে টিম টাইগার্স।

সোহান আরো বলেন, উইন্ডিজের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ। সেই সাথে আমাদের যে অ্যাবিলিটি রয়েছে সেটা দিয়ে খেলতে পারলে আমরা ভালো কিছু করতে পারবো। সেই সাথে টুর্নামেন্টে ফিরতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT