দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাইসাইকেলে চড়ে পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন জ্যাকি চ্যান

বাইসাইকেলে চড়ে পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন জ্যাকি চ্যান

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): হলিউডের চলচ্চিত্র ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ’৷ যাতে সহ অভিনেতাকে সঙ্গে নিয়ে হাসি-তামাশা-রোমাঞ্চে পৃথিবী ঘুরেছিলেন নায়ক জ্যাকি চ্যান৷ এবার বাস্তবে বাইসাইকেলে চড়ে পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন তিনি৷ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে চার বছর আগে পৃথিবী ঘুরতে বের হন জ্যাকি চ্যান৷ দ্বিচক্রযানে এর মধ্যে অ্যামেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ৬৪টি দেশ ঘুরে শেষ করেছেন তিনি৷

৬৪ দেশ ঘুরে সম্প্রতি তিনি পৌঁছান ইসরায়েলের জেরুজালেমে৷ ‘এটি একটি রোমাঞ্চকর যাত্রা,’ পৃথিবী ঘুরতে বের হওয়ার উদ্দেশ্য হিসাবে বলেছেন চ্যান৷ এর মধ্যে তিনি পাড়ি দিয়েছেন ৫৪ হাজার কিলোমিটার৷

চ্যান বলছেন, আগামী তিন বছরে আরও ৩৬ দেশ ঘুরে একশ পূর্ণ করতে চান তিনি৷ এক্ষেত্রে তার লক্ষ্য এক লাখ মাইল পাড়ি দেওয়ার৷

চলতি পথে রাত পার করা নিয়ে তেমন চিন্তা করেন না ৪০ বছর বয়সি চ্যান। ‘কাউচসার্ফিং’-এর মতো অ্যাপের মাধ্যমে থাকার ব্যবস্থা করে নেন তিনি, কিংবা সঙ্গে থাকা তাঁবু খাটিয়ে রাত পার করেন দেন৷ ঘোরার জায়গা ঠিক করতে আগে থেকে বেশি গবেষণাও করেন না চ্যান৷ তিনি মনে করেন, কোনো একটি জায়গা দেখার পরই সেটা নিয়ে মুগ্ধ হতে চান তিনি৷

‘এটা আমাকে আশ্চর্য করে দেয়’ জেরুজালেম সম্পর্কে বলেছেন চ্যান৷ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রস্থল হলেও খ্রিস্টান, মুসলিম ও ইহুদি উৎসভূমি হিসাবে এটাকে দেখতে চেয়েছেন তিনি৷ ভ্রমণের সময় কিছু কঠিন সময়ের বর্ণনাও এএফপির কাছে দেন চ্যান৷ বরফ আচ্ছাদিত পর্বতের চেয়ে পাশ দিয়ে যাওয়া ট্রাক কিংবা লরি তাকে বেশি ভীত করে বলে জানান তিনি৷

যুক্তরাষ্ট্রর আলাস্কা রাজ্য থেকে চার বছর আগে যাত্রা শুরু করেছেন চ্যান৷ এরপর পেরুর মাচু পিচু পর্বত এলাকা যেমন তিনি ঘুরেছেন, তেমনি ভ্রমণ করেছেন প্যারিসেও৷ জেরুজালেম থেকে মিশর হয়ে আফ্রিকার পূর্বাঞ্চলভ্রমণে যাবেন তিনি৷ এরপর এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ ঘুরে ক্ষান্ত দেওয়ার ইচ্ছা চ্যানের৷

কম সময়ে সাইকেল চালিয়ে পুরো পৃথিবী ঘোরার রেকর্ড স্কটল্যান্ডের মার্ক বিয়াউমাউন্টের৷ ২০১৭ সালে মাত্র ৭৯ দিনে পৃথিবী ভ্রমণ করেন তিনি৷ তবে ঘুরে রেকর্ডের চেয়ে পৃথিবীর সৌন্দর্য্য দেখে মুগ্ধ হওয়ার কথা বলছেন চ্যান। ‘‘যেসব মানুষের সঙ্গে আমি মিশি, তারাই আমাকে সবচেয়ে অভিভূত করে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT