দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আসামি হয়েও কারাগারে চালাচ্ছে রমরমে মাদক ব্যবসা

আসামি হয়েও কারাগারে চালাচ্ছে রমরমে মাদক ব্যবসা

১৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও ২১ মামলার আসামি হামকা বাহিনীর প্রধান নুরুল আলম চট্টগ্রাম কারাগারে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে তথ্য পেয়েছে পুলিশ। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে সংগৃহীত ইয়াবা এবং গাঁজা কারারক্ষীর মাধ্যমে নেয়া হতো কারাগারের অভ্যন্তরে। আজ শনিবার রাতে এক কারারক্ষীসহ চারজনকে আটকের পর বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা এবং গাঁজা।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় নগরীর কদমতলী ফ্লাইওভার থেকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সাইফুল ইসলামকে। পরবর্তীতে তার মোবাইল ফোনের সূত্র ধরে লালদীঘি এলাকা থেকে গাঁজাসহ আজিজুল আলম জালালকে, বাটালী রোড এলাকা থেকে দিদারুল আলম মাসুম এবং আলো আক্তার নামে এক মহিলাকে আটক করা হয়।

মূলত কারাগারে নেয়ার জন্য মাসুমের কাছ থেকে ইয়াবা এবং আজিজুল আলম জালাল থেকে গাঁজা সংগ্রহ করেছিলো কারারক্ষী সাইফুল ইসলাম। আর আলো আক্তার ছিলো এসব মাদকের মূল সরবরাহকারী।

সিএমপি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন বলেন, ‘দেহ তল্লাশী করে সাইফুলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এবং তার কাছে একটি আইডি কার্ড পাওয়া যায়। সে একজন কাররক্ষী।’

পুলিশী জিজ্ঞাসাবাদে আটককৃতর জানায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দাগী আসামীদের জন্য নির্ধারিত স্থান ৩২ নম্বর সেলের বন্দী ও দুর্ধর্ষ সন্ত্রাসী নুরুল আলম কারাগারে মাদক সেবনের পাশাপাশি নানাভাবে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো।

কারারক্ষী সাইফুলের মাধ্যমে একাধিকবার ইয়াবার চালান নেয়া হয়েছে কারাগারের অভ্যন্তরে। ২১ মামলার আসামি হামকা বাহিনীর প্রধান নুরুল আলমকে কয়েক বছর আগে গ্রেফতার করেছিলো পাঁচলাইশ থানা পুলিশ।

নুরুল আলমকে মাদক সরবরাহকারী আজিজুল আলম জালাল বলেন কাররক্ষীর মাধ্যমে আসামি নূর আলমকে কারাগারের ভেতরে মাদক পাঠানো হতো।

মাদক উদ্ধারের ঘটনায় এস আই আবদুর রব বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জন এবং কারাগারে থাকা নুরুল আলমকে আসামী করে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে। নুরুল আলমকে এ মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন জানাবে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT