দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
ভারতের প্রধানমন্ত্রী মোদির কাছে সপরিবারে আত্মহত্যার অনুমতি চেয়ে এক কৃষকের চিঠি

ভারতের প্রধানমন্ত্রী মোদির কাছে সপরিবারে আত্মহত্যার অনুমতি চেয়ে এক কৃষকের চিঠি

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সমুদ্রের নোনা পানি কি খাওয়া যায়? ওই পানিতে তো ফসলও বাঁচে না! সরকারি আধিকারিকদের কাছে গিয়ে বার বার এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছিলেন তিন মেয়ের বাবা। বুঝিয়েছিলেন, তাদের এলাকায় পানযোগ্য এক ফোঁটা পানি পাওয়া যাওয়া না। সে পানি পেতে চার কিলোমিটারেরও বেশি পথ পেরোতে হয়!

গ্রীষ্মের চড়া রোদে ওই দীর্ঘপথ পাড়ি জীবনকে বাজি রাখার সমান। ভারতের উত্তরপ্রদেশের হাথরাসের গরিব কৃষক পরিবারের এই আর্জিকে পাত্তা দেননি সরকারি আধিকারিকরা। তাই এবার আর অনুনয় বিনয় নয়, সোজা দেশটির দুইবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই চিঠি লিখেছেন ওই কৃষক।

তার সাফ দাবি, পানির অভাবে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাড়ির কাজের উপযুক্ত পানি তো দূরের কথা, মানুষের পান করার যোগ্য পানিও পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আর বেঁচে থাকতে চান না তারা। প্রধানমন্ত্রী চিঠি পড়ে অনুমতি দিলে তিনি সপরিবারে আত্মহত্যা করতে চান!

এই চিঠি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ওই কৃষকের কথায়, ‘এখানে পানি নোনতা, এখানকার মেয়েরা এই পানি পান করে বমি করে। শস্যও শুকিয়ে যাচ্ছে। পানি কিনে পান করার সামর্থ্য নেই। প্রায় চার কিলোমিটার হেঁটে গেলে পানযোগ্য পানি মেলে। কিন্তু বাচ্চা মেয়েদের পক্ষে প্রতিদিন সেখান থেকে পানি আনা সম্ভব নয়। সরকারি সব জায়গায় আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। বাঁচার ইচ্ছে শেষ হয়ে গেছে। তাই মরার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT