দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ত্যাগী কর্মীদের অবহেলা করলে আওয়ামী লীগ টিকবে না : বলেছেন, ওবায়দুল কাদের

ত্যাগী কর্মীদের অবহেলা করলে আওয়ামী লীগ টিকবে না : বলেছেন, ওবায়দুল কাদের

ঢাকা, ১৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ত্যাগী কর্মীদের অবহেলা করলে আওয়ামী লীগ টিকবে না। দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ করবেন না। ত্যাগী কর্মীদের অবহেলা করবেন না। ত্যাগী কর্মীদের অবহেলা করলে আওয়ামী লীগ টিকবে না।‘ ‘ক্ষমতার দাপট দেখাবেন না। সুবিধাবাদীদের নিয়ে পকেট কমিটি করবেন না। পকেট কমিটি কোনো কাজে আসবে না। আওয়ামী লীগ সুবিধাবাদীদের পার্টি না৷ দুঃসময় সুবিধাবাদী, বসন্তের কোকিলদের হাজারও বাতি জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না। দলের স্বার্থে কাজ করুন। ত্যাগী, অসুস্থ, অসচ্ছল কর্মীদের পাশে দাঁড়ান।‘

তরুণ প্রজন্মকে নৌকার পক্ষে ধরে রাখার তাগিদ দিয়ে কাদের বলেন, ‘তরুণদের নৌকার পক্ষে ধরে রাখতে হবে। নতুনদের নৌকার পক্ষে ধরে রাখতে হলে সদস্যদের সংগ্রহ অভিযানের কোনো বিকল্প নেই। সদস্য সংগ্রহ অভিযান ধারালো হাতিয়ারের মতো কাজ করবে।‘

ওবায়দুল কাদের বলেন, ‘যারা আওয়ামী লীগের ইশতেহারের প্রতি আকৃষ্ট হয়ে নৌকায় ভোট দিয়েছিলেন, তাদেরকে ধরে রাখতে হবে। নতুন করে লোক সৃষ্টি করতে হবে, কর্মী সৃষ্টি করতে হবে। কর্মীরা হচ্ছে আওয়ামী লীগের প্রাণ।‘

তৃণমূল নেতাকর্মীদের দলের আত্মা আখ্যা দিয়ে কাদের বলেন, ‘আওয়ামী লীগের আত্মা পড়ে আছে তৃণমূলে। অসংখ্য গরিব, দুঃখী, অসহায় কর্মীর ঘরে পড়েছে আওয়ামী লীগের আত্মা। আওয়ামী লীগের ঐতিহ্য ধরে রাখতে হবে। গরিব-দুঃখী কর্মীদের ভালোবাসতে হবে। সহানুভূতি দেখাতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেক নেতার মধ্যে মানবিক গুণাবলি থাকতে হবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মানবিক গুণ বিশিষ্ট নেত্রী। তিনি অসহায় গরিব কর্মীদের পাশে সবসময় দাঁড়ান তাদের খোঁজখবর রাখেন। আমাদের প্রত্যেককে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ, অনুকরণ করতে হবে।’

সভায় ওবায়দুল কাদের বিএনপি নেত্রী খালেদা জিয়ার জামিন প্রশ্নেও কথা বলেন। তিনি জানান, আওয়ামী লীগ সরকার আদালতের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। আদালত জামিন নিতে চাইলে সরকারের আপত্তি নেই।

ঢাকার মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসানের সভাপতিত্বে যৌথ সভায় অন্যান্যদের মধ্যে দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT