দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মির্জা ফখরুল সংসদে এলে সংসদ আরও গরম হতো : বলেছেন, ওবায়দুল কাদের

মির্জা ফখরুল সংসদে এলে সংসদ আরও গরম হতো : বলেছেন, ওবায়দুল কাদের

ঢাকা, ১৮ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার রাজধানীর কাওলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মে মাসের কাজের প্রতিবেদন ও সর্বশেষ তথ্য সম্পর্কে ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির দুজন এমপিই সংসদ গরম করে দিয়েছেন। ‘ফখরুল থাকলে সংসদ আরও গরম হতো। তিনি শপথ না নিয়ে নিজেকে ও দলকে বঞ্চিত করেছেন। ফখরুল সাহেব শপথ না নিয়ে মনে মনে আফসোস করছেন।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে কাদের বলেন, ‘ফখরুল সাহেব শপথ না নিয়ে মনে মনে আফসোস করছেন। তিনি যোগ দিলেন না, সতীর্থরা যোগ দিলেন। যারা সংসদে যোগ দিয়েছেন, তারা তো কথা বলছেন। ফখরুল সাহেব কেন দ্বৈত নীতি গ্রহণ করলেন? সরকারবিরোধী কৌশলের জন্য তিনি (ফখরুল) শপথ নেননি, এ বক্তব্য হাস্যকর।’

এসময় মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় খালেদা জিয়ার জামিনের বিষয়ে কাদের বলেন, ‘তার দুটি মামলায় জামিন পাওয়ায় আবারও প্রমাণিত হলো, আদালত স্বাধীনভাবে কাজ করছে।’‘বাংলাদেশের আদালত সব সময়ই স্বাধীন। শেখ হাসিনার সরকার কখনোই বিচার বিভাগে হস্তক্ষেপ করে না। খালেদা জিয়ার ব্যাপারেও আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত দিয়েছেন। এ জামিনের মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো, আদালত স্বাধীন।’

সেতুমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি নেতারা) শুধু বিরোধিতার জন্য বলেন, আদালত স্বাধীন নয়। তার (খালেদা) জন্য দলীয়ভাবে কিছু করতে ব্যর্থ হয়ে সরকারের ওপর দোষ চাপায়।’

খালেদা জিয়া মুক্তি পাবেন কি-না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটাও আদালতের ব্যাপার। মামলা তো অনেকগুলো। সব মামলায় জামিন পেলে আদালত মুক্তি দেবেন। আদালত নির্দেশ দিলে সরকার কাউকে জেলে রাখতে পারে না।’

‘বগুড়ার নির্বাচনে ইভিএম ব্যবহার, বিরোধী দলকে ফেল করানোর চক্রান্ত’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘অতীতে ইভিএম যেখানে ব্যবহার হয়েছে, সেখানেই বিরোধী দলই সুবিধা পেয়েছে। তারাই জয়ী হয়েছে। বগুড়ার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।’

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সরকার পতনের হুংকারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ রঙিন স্বপ্ন কখনো সফল হবে না। বিনা মেঘে গর্জন হয় না। মেঘ তো সৃষ্টি করতে হবে। আষাঢ় মাস তর্জন-গর্জনের মাস। তাই তারাও গর্জন করছে। ’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT