দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সংসদে স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংসদে স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা, ১৯ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বুধবার বিকালে সংসদে টেবিলে উপস্থাপিত সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নে শেখ হাসিনা বলেন, ‘দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যবিমা চালু করার পরিকল্পনা আছে।’পরীক্ষামূলকভাবে স্বাস্থ্যবিমা চালু করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা আছে। ইতিমধ্যে টাঙ্গাইলের তিন উপজেলায় স্বাস্থ্যবিমা চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ সরকার ‘হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি ২০১২-২০৩২’ প্রণয়ন করেছে। তিনি বলেন, এ পরিকল্পনার অংশ হিসেবে আমরা দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য টাঙ্গাইল জেলায় মধুপুর, ঘাটাইল ও কালিহাতি উপজেলায় ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে স্বাস্থ্যবিমা কার্যক্রম চালু করেছি।

এ কৌশলের অধীনে প্রাথমিকভাবে দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি-এসএসকে’ শীর্ষক পাইলট কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। এ কর্মসূচির মাধ্যমে ৭৮টি ভর্তিযোগ্য রোগে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির পাইলট প্রকল্প সম্প্রসারণ করে টাঙ্গাইল জেলার অবশিষ্ট নয়টি উপজেলাও এর আওতায় আনা হচ্ছে বলে জানান শেখ হাসিনা।

তিনি জানান, কালিহাতি, ঘাটাইল ও মধুপুরের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ৮১ হাজার ৫২৮টি পরিবারের নিবন্ধন সম্পন্ন করে ৮১ হাজার ১৭৭টি পরিবারের মধ্যে এসএসকে কার্ড বিতরণ করার হয়েছে। এই পাইলট প্রকল্পের ধারাবাহিকতায় ‘হেলথ ইকোনমিকস’ ইউনিটের আওতায় পরবর্তী সময়ে সারাদেশে স্বাস্থ্যবিমা চালু করার মাধ্যমে ওষুধ ও চিকিৎসা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। এসএসকে পাইলটিং সফল হলে পর্যায়ক্রমে সারাদেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

শেখ হাসিনা বলেন, এসএসকের অধীনে ওই এলাকার দরিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারের সদস্যদের বিনামূল্যে আন্তঃবিভাগে ভর্তিকৃত রোগী সেবা কার্যক্রম চলমান রয়েছে। অচিরেই সীমিত সংখ্যায় রোগীদের বহিঃবিভাগীয় সেবা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT