দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৯ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মধ্য এশিয়ার দুটি দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানে তাঁর সাত দিনের সরকারি সফর শেষে আজ দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের স্পেশাল ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৫১৯) বিমান রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে তাসখন্দ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এ সময় রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সাথে তাঁর সহধর্মিনী রাশিদা খানম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি তাঁর সাথে দেশের উদ্দেশে রওয়ানা দেন। এর আগে প্রেসিডেন্ট তাসখন্দে বাংলাদেশের দূতাবাস ঘুরে দেখেন। সেখানে তিনি কেক কাটেন। তিনি সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান জানান। রাষ্ট্রপতি এ সময় দূতাবাস কার্যালয়ে কিছু সময় কাটান এবং দূতাবাসে কর্মরতদের সঙ্গে দুপুরের খাবার খান।

রাষ্ট্রপতি হামিদ তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আয়োজিত কনফারেন্স অব ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেশাসর ইন এশিয়া (সিআইসিএ)’র পঞ্চম শীর্ষ সম্মেলনে যোগ দিতে এবং উজবেকিস্তানে আরেকটি অনুষ্ঠানে অংশ নিতে ১৩ জুন ঢাকা ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT