দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প সড়ক : ২০ কিলোমিটার যেতে সময় লাগছে ৬ ঘন্টা

ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প সড়ক : ২০ কিলোমিটার যেতে সময় লাগছে ৬ ঘন্টা

২০ জুন ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ঢাকা-সিলেট মহাসড়কের যানবাহন চলাচল চান্দুরা-আখাউড়া সড়কের জন্যে মড়ার ওপর খাড়ার গা হয়েছে। একবছর ধরেই বেহাল এই সড়ক। রাস্তা জুড়ে হাজারো গাতাগর্ত। বৃষ্টির পানি জমে কোথাও কোথাও পুকুরের আকৃতি হয়েছে সড়কের। ঠেকায় পড়েই যেন চলছিলো এতোদিন মানুষ। যানবাহনের চলাচলও কমে গিয়েছিলো। জেলার বিজয়নগর উপজেলার প্রধান সড়ক এটি। এই সড়কেই ঢল নেমেছে এখন হাজারো গাড়ির।

ভোগান্তি উঠেছে চরমে। সাড়ে ৫ মিটার পাশের ২২ কিলোমিটার দীর্ঘ এই সড়ক পাড়ি দিতে সময় লেগে যাচ্ছে কয়েক ঘন্টা। মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর সেতুটির চতুর্থ স্পেনের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এরপরই সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সব ধরণের ভারী ও মাঝারী যানবাহন চলাচল বন্ধ করে দেয় ঝুকিপূর্ন এই সেতুর ওপর দিয়ে। এরপরই বিকল্প পথ হিসেবে চান্দুরা-আখাউড়া সড়ক দিয়ে ঢাকা-সিলেট,কুমিল্লা-সিলেট এবং চট্টগ্রামের বেশীরভাগ যানবাহন চলাচল করতে শুরু করে। এর এতে এই সড়কের বিভিন্নস্থানে প্রকট যানজট দেখা দিচ্ছে।

যদিও এই সড়কটি ছাড়া বিকল্প আরো দুটি সড়ক রয়েছে। এর একটি হচ্ছে সরাইল-নাসিরনগর হয়ে হবিগঞ্জের লাখাই দিয়ে ,অন্যটিও সরাইল-নাসিরনগর হয়ে রতনপুর দিয়ে। তবে চান্দুরা-আখাউড়া সড়ক দিয়ে দুটি মহাসড়ক অর্থাৎ ঢাকা-সিলেট এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের যানবাহন চলাচল করায় এতে ভোগান্তি হচ্ছে সবচেয়ে বেশী। বিজয়নগর বিআরডিবি’র চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পী জানান-বুধবার বিকেল ৫ টার দিকে তিনি বিজয়নগরের সিংগারবিল থেকে চান্দুরা রওনা হন। ১৭ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লেগেছে তার ৫ ঘন্টারও বেশী। রাত সাড়ে ৯ টার পর চান্দুরা পৌছান তিনি। সিএনজি অটোরিকসা,রিকসা,সবশেষ পায়ে হেটে এই পথ পাড়ি দেন। সড়কের কালীরবাজার, মোল্লারটেক, নোয়াগাও, আড়িয়ল এসব এলাকায় যানজট বেশী বলে জানান বাপ্পী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT