দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ম্যাচ হেরেও সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল

ম্যাচ হেরেও সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক, ২১ জুন ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): স্কোরকার্ড বলছে ম্যাচে জয়ী দলের নাম অস্ট্রেলিয়া। কিন্তু এ ম্যাচটা তো হেরেও অনেকের কাছে জিতে গেছে বাংলাদেশ। লক্ষ্য ছিল পাহাড় সমান, সংখ্যায় যেটা ৩৮২। বিশ্বকাপের ৪৪ বছরের ইতিহাসে এত রান তাড়া করে জয়ের নেই কোনো নজির। কিন্তু বড় টার্গেট দেখেও ভয় পায়নি বাংলাদেশ। লড়াই করে গেছে শেষ পর্যন্ত। তবে পার্থক্যটা গড়ে দেয় দুই দলের শেষ ১০ ওভার। আগে ব্যাট করা অজিরা শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছিল ১৩১ রান। অপরদিকে বাংলাদেশ শেষ ১০ ওভারে ৪ উইকেটে তুলে ৮৮ রান।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অজিদের বিপক্ষে মুশফিক, মাহমুদুল্লাহদের লড়াই শুধু বাংলাদেশেই না, মন জয় করেছে আপামর ক্রিকেট ভক্তদের। তাই তো ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করতে এতটুকু কার্পণ্য করেনি অন্য দেশের সমর্থকরাও।

তবে অন্য সবার চেয়ে একটু আলাদা করে নজর কেড়েছেন মুশফিকুর রহিম। বিশ্বকাপে পেয়েছেন নিজের প্রথম সেঞ্চুরি। দলকে জেতাতে না পারলেও তার ইনিংসটাই বাংলাদেশকে ম্যাচে রেখেছিল শেষ পর্যন্ত। আর তাই তো ম্যাচ শেষে ফিঞ্চ, ওয়ার্নার তো বটেই দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এবং রবি ফ্রাইলিঙ্কও তাদের ফেসবুক পেজে মুশফিক এবং বাংলাদেশ ক্রিকেট দলকে অভিভাদন জানিয়েছেন। রমিজ রাজা এবং মাইক হাসিও প্রশংসা করেছেন বাংলাদেশের হার না মানা মনোভাবের।

বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ খেলবে কিনা সে প্রশ্ন তোলা থাক। তবে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আট বছর পর খেলা ওয়ানডেতে টাইগাররা হারলেও একটা বার্তা কিন্তু দিয়ে রাখলো ক্রিকেটবিশ্বকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT