দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঝিনাইদহের জেলা প্রশাসকের ব্যতিক্রম ঘটনা : সওজ নির্বিকার, তাই সড়ক মেরামতে নামলেন নিজে ও পৌর মেয়র

ঝিনাইদহের জেলা প্রশাসকের ব্যতিক্রম ঘটনা : সওজ নির্বিকার, তাই সড়ক মেরামতে নামলেন নিজে ও পৌর মেয়র

২১ জুন ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ঝিনাইদহ শহর। বৃহস্পতিবার মধ্য রাত। ঘড়ির কাঁটা ১২টা ছাড়িয়েছে। রাস্তার কাজ চলছে। আর তা দেখতে রাস্তায় উৎসুক জনতার ভিড়। কী হচ্ছে? মানুষের এই ঔৎসুক্যের কারণ, রাস্তায় পিচসহ পাথর ঢেলে তা সমান করতে রোলারের স্টিয়ারিং হাতে থাকা ব্যক্তি। তিনি যে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। তাকে সাহায্য করছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।

মধ্যরাতে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়, সুইট হোটেলের সামনে ও বালিকা বিদ্যালয় সড়ক মেরামতের কাজ চলছে। রাত তিনটা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের ভাঙাচোরা এই রাস্তা মেরামত করে দুই জন বাড়ি ফেরেন।

মধ্যরাতে উপস্থিত হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসন বলেনন, ‘জেলা প্রশাসক এবং পৌর মেয়রের এই কাজ ব্যতিক্রমই বটে।’

কিন্তু জেলা প্রশাসক এবং পৌর মেয়র কেন এই কাজ করবেন? খোঁজ নিয়ে জানা গেল, যাদের করার কথা, সেই সড়ক ও জনপথ বিভাগ হাত গুটিয়ে বসে। অথচ স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছ থেকে বারবার গেছে অনুরোধ। কিন্তু কাজ হয় না। তাই ‘শিক্ষা দিতে’ নিজেই স্টিয়ারিং তুলে নিয়েছেন জেলা প্রশাসক।

এই কাজ করার কারণ জানতে চাইলে পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, ‘সড়ক ও জনপথ অধিদপ্তরের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি ছয় মাস ধরে মেরামতের জন্য বলা হচ্ছে। এ নিয়ে সমন্বয় কমিটির চারটি সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু স্বার্থ না থাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এই রাস্তা করেনি। জনস্বার্থকে তারা উপেক্ষা করেছে। বাধ্য হয়ে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের অনুরোধে ঝিনাইদহ পৌরসভার মালামাল ও লোকবল দিয়ে রাস্তাটি মেরামত করে চলাচলের যোগ্য করা হয়।’

পৌর মেয়র জানান, রাতের বেলায় এই রাস্তা সংস্কারে তাদের পাশাপাশি হাত লাগিয়েছেন স্থানীয়রাও। অনেকে স্বেচ্ছায় শ্রম দিয়েছেন।

কেন রাস্তাটি মেরামত করা হয়নি?- দৃষ্টি আকর্ষণ করা হলে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘সরকারি কাজ করতে তো সময় লাগে। এ জন্য সমন্বয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেরি হচ্ছে।’‘আমরা রাস্তাটি মেরামত করতে ১৪ লাখ টাকার টেন্ডার করেছি। সিএস অনুমোদন হয়ে এসেছে। দ্রুত কাজ শুরু করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT