দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল মৃত্যুর ৫ দিন পর রোগীকে মৃত ঘোষণা করলো

মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল মৃত্যুর ৫ দিন পর রোগীকে মৃত ঘোষণা করলো

হেলথ ডেস্ক, ২২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): অতি মুনাফার লোভে মাত্রাতিরিক্ত ডায়ালাইসিসে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। কিডনিজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি শহীদুল ইসলাম আগে মারা গেলেও ৫দিন পর হাসপাতাল তা স্বীকার করেছে বলে অভিযোগ পরিবারের। হাসপাতাল কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করলেও ৩ দিন আগে রোগীর পরিবারের বিপক্ষে থানায় জিডির কথা জানা যায়।

হাসপাতালের রেকর্ড বলছে, ২০ দিনে ২৩ বার ডায়ালাইসিস দেয়া হয়েছে কিডনি জটিলতায় মারা যাওয়া শহীদুল ইসলামের শরীরে। মৃত শহীদুল ইসলামের ছেলের অভিযোগ, মুনাফার লোভে উপর্যুপরি ডায়ালাইসিসেই প্রাণ হারিয়েছেন তার বাবা।

গেল মাসে কিডনিজনিত সমস্যা নিয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ষাটোর্ধ্ব শহীদুল ইসলাম। ভর্তির তিন দিন পর বিএসএমএমইউতে স্থানান্তর করতে চাইলেই শারীরিক অবস্থার অবনতির কথা বলে রোগীকে আইসিইউতে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর দফায় দফায় ডায়ালাইসিস বাবদ এক মাসেই বিল আসে দশ লক্ষাধিক টাকা। পরিবারের অভিযোগ, গেল সোমবার( ১৭ জুন) থেকে রোগীর কোনো ধরনের মুভমেন্ট না থাকলেও শুক্রবার (২১ জুন) রাতে রোগীকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

মৃত শহীদুল ইসলামের ছেলে বলেন, আমার বাবাকে নিয়ে ১ মাস ৭দিন ধরে উনারা অনেক নাটক এবং ব্যবসা করছে। ডাক্তারকে বললাম এই বয়সে বাবা এত ডায়ালাইসিস একসাথে নিতে পারবে?

তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী বলেন, এই ধরণের রোগী একবার ভালো হয় আবার অসুস্থ হয়। উনার বাবাকে যতটুকু ট্রিটমেন্ট দেওয়া দরকার ততটুক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে।

আয়েশা মেমোরিয়াল হিসেবে পরিচিত হাসপাতালটির নতুন নাম ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। এর আগেও পুরনো এই হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT