দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
বিএনপির কাউন্সিলের প্রস্তুতি চলছে : বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির কাউন্সিলের প্রস্তুতি চলছে : বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলকে আরও শক্তিশালী করার লক্ষে বিএনপির কাউন্সিলের প্রস্তুতি চলছে। বিএনপির স্থায়ী কমিটিতে স্থান পাওয়া নতুন দুই সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দলের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রম, পুনর্গঠনের কার্যক্রম শুরু হয়েছে জেলা ও অঙ্গ সংগঠনগুলোতে।

ফখরুল বলেন, আমরা শপথ গ্রহণ করেছি যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে অগণতান্ত্রিক ও বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে, তার মুক্তি ও গণতন্ত্রের মুক্তির জন্য আমাদের সংগ্রামকে আরও বেগবান করা হবে।

মেয়াদোত্তীর্ণ কমিটিতে কেন স্থায়ী কমিটির নতুন সদস্য মনোনয়ন দেয়া হলো এবং বিএনপির কাউন্সিল নিয়ে আপনাদের কি পরিকল্পনা- এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, যেকোনো সময়ে জাতীয় স্থায়ী কমিটিতে নিয়োগ এবং সদস্য নির্বাচিত করা যায়।

স্থায়ী কমিটিতে আরও তিনটি শূন্য পদ আছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সেগুলোতেও প্রয়োজনে যথাসময়ে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT