দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম আফজালই থাকছেন : বলেছেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ

ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম আফজালই থাকছেন : বলেছেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ

ঢাকা, ২২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): িআজ শনিবার সচিবালয়ে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের ২০৪তম সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেন, ‘আজ অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে ইফা ডিজির বিষয়ে কোনো আলোচনা হয়নি। ডিজি যেহেতু তার পদে বহাল আছেন, সেখানে আজ নতুন করে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসে না। তিনি তার পদে বহাল ছিলেন, এখনো আছেন।’

পদত্যাগের দাবিতে বিক্ষোভ চললেও সামীম মোহাম্মদ আফজালই ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) পদে বহাল থাকছেন। এ কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

গত ১০ জুন ক্ষমতার অপব্যবহার, বেআইনি কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগে সামীম মোহাম্মদ আফজালকে কারণ দর্শাও নোটিশ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ডিজি পদে নিয়োগের জন্য তার চুক্তি কেন বাতিল করা হবে না এবং কেন তাকে সাময়িক বরখাস্ত করা হবে না তার ব্যাখ্যা চাওয়া হয় সাত কার্যদিবসের মধ্যে।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টানা ১০ বছর ধরে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাবেক এই জেলা জজ। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তার মেয়াদ বাড়ানো হয়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে।

গত মে মাসের শুরুতে সামীম মোহাম্মদ আফজালকে ইসলামী ব্যাংকের পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ পদ থেকে কেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার কারণও স্পষ্ট নয়। বিষয়টি অনেকটা গোপনে হয়েছে। ২০১৭ সালের মে মাসে তিনি এই নিয়োগ পেয়েছিলেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব (সংস্থা) জিয়া উদ্দিন ভূঞা স্বাক্ষরিত এক চিঠিতে এই ব্যাখ্যা চাওয়া হয়। এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা তার পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে ডিজি তিন দিনের ছুটিতে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT