দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর সেতু দিয়ে যান চলাচল শুরু হলো

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর সেতু দিয়ে যান চলাচল শুরু হলো

২৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বেইলী সেতু স্থাপনের পর যান চলাচলের জন্যে খুলে দেয়া হয়েছে সরাইলের শাহবাজপুর সেতু। রোববার রাত থেকেই এক পাশের বেইলী সেতু ভারী যানবাহন চলাচলের জন্যে খুলে দেয়া হয়। আর আজ দুপুরে নতুন স্থাপিত বেইলী সেতুটি খুলে দেয়া হয়।

এদিকে সেতু খুলে দেয়ার পর শতশত যানবাহন বিশেষ করে ট্রাক সেতু পার হয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। তবে এতে যানজটেরও সৃষ্টি হয়েছে। গত ৭ দিন ধরে বন্ধ রয়েছে এই মহাসড়ক। সড়ক বিভাগ নির্ধারিত বিকল্প পথে চলতে না পেরে বিভিন্ন বাসসার্ভিস তাদের গাড়ি চলাচল বন্ধ রাখে। ফলে মহাসড়কে এখন পর্যন্ত তেমন বাসের চাপ নেই।

গত ১৮ই জুন বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর সেতুটির চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এরপরই সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সব ধরণের ভারী ও মাঝারী যানবাহন চলাচল বন্ধ করে দেয় ঝুকিপূর্ণ হয়ে উঠা এই সেতুর ওপর দিয়ে। সড়ক বিভাগ বিকল্প পথ হিসেবে চান্দুরা-আখাউড়া সড়ক দিয়ে কুমিল্লা-সিলেট এবং চট্টগ্রামের এবং সরাইল-নাসিরনগর হয়ে লাখাই এবং রতনপুর দিয়ে ঢাকা-সিলেট গন্তব্যের যানবাহন চলাচল করার নির্দেশনা দেয়। কিন্তু এসব পথে মহাসড়কের যানবাহন চলাচল দুরূহ হয়ে পড়ে। মহাসড়কের গাড়ির ¯্রােতে ২-১ দিনের মধ্যেই বিপর্যস্ত হয়ে পড়ে বিকল্প সড়কগুলোও। চান্দুরা-আখাউড়া সড়কের কয়েকটি স্থানে পণ্যবোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। এই অবস্থায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT