দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যুক্তরাষ্ট্রের সাথে ‘কখনো যুদ্ধ চায় না’ইরান : বলেছেন, ইরানের প্রেসিডেন্ট রুহানি

যুক্তরাষ্ট্রের সাথে ‘কখনো যুদ্ধ চায় না’ইরান : বলেছেন, ইরানের প্রেসিডেন্ট রুহানি

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে তেহরান ‘কখনো যুদ্ধ চায় না। দু’দেশের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষিতে বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। প্রেসিডেন্টের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা পরিবেশিত খবরে বলা হয়, ‘এ অঞ্চলে উত্তেজনা বাড়ানোর কোন আগ্রহ ইরানের নেই এবং তারা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোন দেশের সাথেই কখনো যুদ্ধ চায় না।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন ইরান গুলি করে ভূাপাতিত করাকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় রুহানি এসব কথা বলেন।

ইরানের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে বলেন, ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ব্যাপারে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। আর এটা বজায় রাখার ব্যাপারে আমরা চেষ্টা চালাবো।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি একেবারে শেষ মুহূর্তে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তবে ড্রোনটি ইরানের আকাশসীমায় ছিল তেহরানের এমন দাবি তিনি প্রত্যাখান করেন।

তবে ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ কর্মকর্তাদের ওপর ট্রাম্প অবরোধ আরোপের ঘোষণা দেয়ায় এ সপ্তাহে দেশ দু’টির মধ্যে উত্তেজনা আরো বেড়ে গেছে। ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত যুগান্তকারী পরমাণু চুক্তি থেকে ট্রাম্প সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর তেহরানের বিরুদ্ধে এটি হচ্ছে সর্বশেষ নতুন পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT