দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মধ্যপ্রদেশের বিধায়ক আকাশ বিজয়বর্গীয় সরকারি কর্মকর্তাদের ওপর ব্যাট দিয়ে হামলা চালালেন

মধ্যপ্রদেশের বিধায়ক আকাশ বিজয়বর্গীয় সরকারি কর্মকর্তাদের ওপর ব্যাট দিয়ে হামলা চালালেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সরকারি কর্মকর্তাদের ওপর ক্রিকেট ব্যাট দিয়ে হামলা চালালেন ভারতে ক্ষমতাসীন বিজেপির সিনিয়র নেতা কৈলাশ বিজয়বর্গীয়র ছেলে, মধ্যপ্রদেশের বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। ইন্দোরে এমন হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ইন্দোর-৩ আসনের বিধায়ক আকাশ ক্রিকেট ব্যাট দিয়ে প্রহার করছেন সরকারি কর্মকর্তাদের ওপর। এ হামলায় তিনি ও তার সমর্থকরা জড়িত। প্রকাশ্য দিনের আলোতে পুলিশ ও টেলিভিশন ক্রুদের উপস্থিতিতে এমন ঘটনা ঘটে।

আজ বুধবার ধীরেন্দ্র বায়াস ও অসিত খেরে’র নেতৃত্বে গানজী কম্পাউন্ড এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালায় মিউনিসিপ্যাল করপোরেশনের একটি দল। সেখানে তাদের মুখোমুখি হন আকাশ বিজয়বর্গীয় ও তার সমর্থকদের। এ সময় ওই অভিযানের টিমকে সরাসরি হুমকি দিতে শোনা যায় আকাশকে। তিনি বলেন, আপনাদেরকে ৫ মিনিটের মধ্যে চলে যেতে হবে। যদি না যান, তাহলে যা ঘটবে তার জন্য আপনারা দায়ী থাকবেন।

কয়েক মিনিটের বাতবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় তা। এ সময় আকাশ বিজয়বর্গীয় হাতে ক্রিকেট ব্যাট নেন। তিনি তা নিয়ে সরকারি ওই দুই কর্মকর্তার ওপর হামলা চালান। তাকে বিরত রাখার চেষ্টা করেন পুলিশ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT