দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
‘র’-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সামন্ত গোয়েলকে

‘র’-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সামন্ত গোয়েলকে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতের দুই গোয়েন্দা সংস্থার প্রধান পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে। আভ্যন্তরীণ গোয়েন্দা বিষয়ক বুরোর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অরবিন্দ কুমারকে। আর বৈদেশিক গোয়েন্দা বিষয়ক সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’-এর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সামন্ত গোয়েলকে।

র’-এর বর্তমান প্রধান অনীল ধর্মসেনার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন সামন্ত গোয়েল। অন্যদিকে ইন্টেলিজেন্স ব্যুরোর কাশ্মির ডেস্কের দ্বিতীয় প্রধান অরবিন্দ কুমার দায়িত্ব বুঝে নেবেন বর্তমানে ক্ষমতায় থাকা রাজিব জৈনের কাছ থেকে। প্রধানমন্ত্রীর অফিসের একজন সিনিয়র কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ ফাইলে স্বাক্ষর করে পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর অফিসে। নতুন দায়িত্ব পাওয়া ওই দুই কর্মকর্তা আগামী ৩০ জুন দায়িত্ব গ্রহণ করবেন।

সামন্ত গোয়েল এবং অরবিন্দ কুমার দু’জনেই ১৯৮৪ ব্যাচের আইপিএস অফিসার। ১৯৯০ এর দশকে পাঞ্জাবে যখন উগ্রপন্থিদের প্রচ- বাড়বাড়ন্ত ছিল তখন তিনি তা মোকাবিলায় সহায়তা করেন। দুবাইয়ে ও লন্ডনে তাকে ইনচার্জ কনসুলার পদে দায়িত্ব দেয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা জানিয়েছেন। অন্যদিকে অরবিন্দ কুমার আসাম মেঘালয় ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি বিহারে এজেন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন তিনি প্রশাসনিক ও এজেন্সির বিভিন্ন শাখায় তদন্তের কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT