দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কম দামে প্রাইভেটকার কিনে মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-১

কম দামে প্রাইভেটকার কিনে মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-১

ঢাকা, ২৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): এক থেকে দেড় লাখ টাকায় কেনা হতো প্রাইভেটকার। সেগুলো মেরামত করে মাদক বহনের জন্য করা হতো প্রস্তুত। পরে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকের চালান পাঠানো হতো দেশের বিভিন্ন এলাকায়। মাদক পরিবহন করতে এই চক্রের আছে একটি পিকআপ ও চারটি প্রাইভেটকার। বুধবার ভোরে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মাদক চোরাকারবারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-১। তারা হলেন- বাছির মিয়া, ওলিদ হোসেন ও জীবন। তাদের কাছ থেকে উদ্ধার দুই মণ গাঁজা, নগদ এক লাখ তিন হাজার টাকা ও মাদকবহনের কাজে ব্যবহৃত দুইটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

র‌্যাব-১ সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘র‌্যাবের কাছে তথ্য ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে দুটি প্রাইভেটকারে মাদকের একটি বড় চালান ঢাকায় আসছে- এমন খবরে ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গাওয়াইর কাজী বাড়ি এলাকায় দুটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশির সময় বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়।’

‘চক্রটি ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী হয়ে অবৈধভাবে গাঁজা রাজধানীতে আনতো। এজন্য তারা কম দামের প্রাইভেটকার ব্যবহার করত। এক থেকে দেড় লাখ টাকায় প্রাইভেটকার কিনে মেরামত করত। মাদক পরিবহন ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা বেশি দামের গাড়ি ব্যবহার করত না। এসব গাড়ি তারা মাদক পরিবহনের কাজে লাগাতো।’

র‌্যাবের জিজ্ঞাসাবাদে বাছির মিয়া জানান, তিনি পেশায় একজন দর্জির কারিগর। ১০ বছর ধরে তিনি মাদক ব্যবসায় জড়িত। ব্যবসার পরিধি বাড়াতে দুই বছর আগে তিনি রাজধানীতে আসেন। এরপর মাদক বহনে একটি পিকআপ ও চারটি প্রাইভেটকার কিনেন। তবে সেগুলো মাদকসহ রাজধানীর বিভিন্ন থানায় আটক হওয়ায় থানায় জব্দ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT