দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আগারগাঁওয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো ঢাকা উত্তর সিটি করপোরেশন

আগারগাঁওয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো ঢাকা উত্তর সিটি করপোরেশন

ঢাকা, ২৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর আগারগাঁও সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, যা ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা হয়েছিল। আজ বুধবার সকালে আগারগাঁও শিশু মেলার সামনে থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানটি পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অঞ্চল ৫-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।

অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগারগাঁও এলাকায় দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।’ অভিযানে আগারগাঁও শিশুমেলা উত্তরপার্শে অবৈধভাবে গজিয়ে ওঠা জুতা বিক্রির দোকান, খাবার হোটেল, ফার্মেসি উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পাসপোর্ট অফিসের বিপরীতে ফুলের দোকান, চায়ের দোকানসহ বেশ কিছু টং দোকান উচ্ছেদ করা হয়।

এদিকে অভিযান শেষ হতে না হতে শিশুমেলা অংশে আবারো ফুটপাত দখল করে দোকান বসিয়েছেন ব্যবসায়ীরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এমন অভিযান মাঝে মধ্যেই হয়। এতে তাদের ব্যবসায় তেমন কোনো প্রভাব পড়ে না।

জানা গেছে, স্থানীয় কিছু ক্ষমতাসীনের দখলে রয়েছে আগারগাঁও এলাকার মূল সড়কটি। সড়কের দুই পাশে ফুটপাত ও সড়ক দখল করে সেখানে দোকান করার জন্য ভাড়া দেয় ওই প্রভাবশালী মহল। উচ্ছেদের ঘটনা ঘটলেও তাতে তেমন কোনো মাথাব্যথা নেই এখানকার ব্যবসায়ীদের। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী ঢাকাটাইমসকে বলেন, ‘এরা ভাঙবেই। আইজ ভাঙছে আবার ছয় মাসে খবর থাকব না। এগুলা কিচ্ছু না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT