দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দুই সাংবাদিককে চিঠি ইস্যুকারী সেই দুদক কর্মকর্তাকে শোকজ নোটিশ দিয়েছে র্নীতি দমন কমিশন

দুই সাংবাদিককে চিঠি ইস্যুকারী সেই দুদক কর্মকর্তাকে শোকজ নোটিশ দিয়েছে র্নীতি দমন কমিশন

ঢাকা, ২৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিককে আপত্তিকর ভাষায় চিঠি ইস্যুকারী দুদকের সেই কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার জন্য শোকজ (কারণ দর্শানো) নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশের পর দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে দু’জন সাংবাদিককে ডাকা হয়েছিল। তাদের কাছে পাঠানো চিঠির ভাষা দুরকম হয়েছে। এ বিষয়টি কমিশনের নজরে এসেছে। কমিশন অবগত হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার জন্য শোকজ নোটিশ পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাক্ষীদের জন্য চিঠির যে ফরম্যাট সেই ফরম্যাটেই চিঠি পাঠানো হয়েছে দু’জন সাংবাদিকদের।’দুই সাংবাদিককে যে চিঠি দেয়া হয়েছে সেটা প্রত্যাহার করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, চিঠি প্রত্যাহার করা হয়নি।

প্রসঙ্গত, গত ২৩ জুন ‘লন্ডন প্রবাসী দয়াছের অডিও সংলাপে দুদকের ওরা কারা?’ শিরোনামে একটি প্রতিবেদন বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়। এ রিপোর্টের ব্যাপারে বক্তব্য দিতে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ারকে ডেকেছে দুদক। ২৬ জুন দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নোটিশ দেয় প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT