দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সিলেট-ঢাকা রেলপথ দ্রুত ডুয়েল গেজে পরিণত হতে যাচ্ছে : বলেছেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

সিলেট-ঢাকা রেলপথ দ্রুত ডুয়েল গেজে পরিণত হতে যাচ্ছে : বলেছেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

২৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার সকালে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সিলেট-ঢাকা রেলপথ দ্রুত ডুয়েল গেজে পরিণত হতে যাচ্ছে। কুলাউড়ায় রেল দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেওয়া এবং ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশে সকালে রেলযোগে সিলেটে পৌঁছেন মন্ত্রী। এরপর তিনি আহতদের দেখতে হাসপাতালে যান।

তিনি আরো বলেন, ‘ঢাকা-সিলেট রেলপথের আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজে রূপান্তরিত হয়েছে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজে হবে। এজন্য ইতিমধ্যেই ১৬ হাজার ১৪৪ লাখ টাকার একটি প্রকল্প একনেকের নির্বাহী কমিটি অনুমোদন করেছে’। এই প্রকল্পের অধীনে এই রুটে আরও ১৬টি নতুন রেলস্টেশন নির্মাণ হবে এবং সিলেট রেলস্টেশনকে আরও আধুনিকভাবে নির্মাণ করা হবে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল রেল বিভাগ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেলপথের উন্নয়নে হাত দিয়েছে। সারা দেশেই মিটারগেজ রেললাইনগুলো ডুয়েল গেজে রূপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।’

রেল লাইন জরাজীর্ণ থাকায় রেলভ্রমণে বেশি সময় লাগে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া এই লাইনগুলো যতক্ষণ পর্যন্ত ভাল অবস্থায় নেওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত সময় তো লাগবেই’। এ সময় রেল দুর্ঘটনায় আহতদের ১০ হাজার টাকা ও নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী।

গত রবিবার রাতে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় সিলেট থেকে ঢাকায় আসার পথে আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে চারজন মারা যান। লাইনচ্যুত হওয়া এসব বগির মধ্যে দুটি কালভার্ট ভেঙে খালে পড়ে যায়।

কালভার্টের সমস্যায় দুর্ঘটনাটি ঘটেছে বলে শুরুতে ধারণা করা হলেও পরে রেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রেল সেতুর কোনো সমস্যা ছিল না। বগির চাকা খুলে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজুক সেতুগুলো শনাক্ত করে দ্রুত নতুন করে নির্মাণের পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT