দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই বরখাস্ত হওয়া ডিআইজি মিজানকে গ্রেপ্তার করা হবে : বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই বরখাস্ত হওয়া ডিআইজি মিজানকে গ্রেপ্তার করা হবে : বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কেআইবিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কেবল গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই বরখাস্ত হওয়া পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হবে। এখনো কেন ধরা হয়নি, সে কারণও জানিয়েছেন তিনি। বলেছেন, সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে সুনির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা না থাকলে গ্রেপ্তার করা যায় না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুনির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই সদ্য সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানকে গ্রেপ্তার করা হবে। তবে এর আগে যদি তিনি আত্মসর্পণ করেন সেটা তাহলে ভিন্ন কথা। আর যদি তা না করেন তাহলে আইন আইনের প্রক্রিয়াতেই চলবে।’

এক নারীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে বিয়ে করার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ থেকে সদরদপ্তরে সংযুক্ত ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এক টেলিভিশন উপস্থাপিকা ও তার স্বামীকে খুন করে টুকরো করে ৬৪ জেলায় মরদেহ ফেলে রাখার ব্যাপাকে মোবাইল ফোনে দেওয়ার অডিও ভাইরাল হয়েছে এক বছর আগেই। এর মধ্যে দুর্নীতির অনুসন্ধান নিজের পক্ষে নিতে দুদক কর্মকর্তাকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার বিষয়টি মিজান প্রকাশ্যেই বলেছেন। এর মধ্যে মিজানের বিরুদ্ধে দুর্নীতির মামলাও করেছে দুদক। তবু পুলিশের পক্ষ থেকে এতদিন কোনো ব্যবস্থা নেয়া হয়নি। যদিও আজ তাকে বরখাস্তের আদেশ এসেছে।

এর আগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না। হয় তাকে আত্মসমর্পণ করতে হবে, না হয় তাদের কি পরিণতি হবে তারা সেটা ভালভাবেই জানেন। অবৈধ মাদক ব্যবসা, মাদক চোরাচালান আর দেশের মাটিতে করতে দেওয়া হবে না। এতে কোন মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না।’

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশ মাদক উৎপাদন করে না। তবে আমরা মাদকের রুট হিসেবে পরিচিত হয়ে গেছি। কেননা আমাদের চারপাশে সীমান্ত এলাকা আর এই সীমান্ত এলাকা দিয়েই ঢুকছে মাদক। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে এগুলো রুট বন্ধ করে দিতে। আর যেন কেউ এই রুট ব্যবহার করে মাদক ঢুকাতে না পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT