দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
তাবরেজ আনসারির বাবারও মৃত্যু হয়েছিল গণপিটুনিতে

তাবরেজ আনসারির বাবারও মৃত্যু হয়েছিল গণপিটুনিতে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জয় শ্রীরাম স্লোগান না দেওয়ায় ১৮ ঘণ্টা ধরে গণপিটুনির জেরে মৃত্যু হয়েছে ভারতের ঝাড়খণ্ডের যুবক শামস তাবরেজ আনসারির। যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে ভারতে। এমন সময়ে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেড় দশক আগে একই উপায়ে মৃত্যু ঘটেছিল তাবরেজের পিতারও। বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন তাবরেজের কাকা মারসুদ আলম।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ১৫ বছর আগে গণপিটুনির কারণেই তাবরেজের পিতার মৃত্যু হয়। তাবরেজের কাকা জানান, ‘বন্ধুর সঙ্গে ঝামালে হয়েছিল এবং সেই কারণেই তাকে(তাবরেজের পিতা) খুন করা হয়’।

দেড় দশকের পুরনো স্মৃতি মনে করতে গিয়ে এখনও শিউরে ওঠেন মারসুদ। তিনি জানান, আচমকা নিখোঁজ হয়ে গিয়েছিলেন তাবরেজের পিতা। বেশ কয়েকদিন পরে তার দেহ উদ্ধার হয়েছিল। মারসুদ আলম বলেন, ‘মৃত্যুর এক সপ্তাহ পর আমরা দাদার মৃত দেহ পেয়েছিলাম’।

গত সপ্তাহে ঝাড়খণ্ডে মোটরবাইক চুরির অভিযোগ এনে ২৪ বছর বয়সি তাবারেজকে পিটিয়ে মেরে ফেলা হয়। তাকে পোলে বেঁধে সাত ঘন্টারও বেশি সময় ধরে পেটানো হয়, সেই সঙ্গে তাকে ‘জয় শ্রীরাম, জয় হনুমান’ বারবার বলতে বাধ্য করা হয়৷ এরপর বুধবার ভোরে সে অচৈতন্য হয়ে পড়লে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷

তবরেজের আত্মীয়রা তার যথাযোগ্য চিকিৎসার কথা বললেও পুলিশ তা কানে নেয়নি বলে অভিযোগ৷ পুলিশ এবং যারা তবরেজকে মেরেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছে তাবরেজের পরিবার৷ এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT