দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
৮৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগের নির্দেশ দিলেন অ্যাটর্নি জেনারেল

৮৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগের নির্দেশ দিলেন অ্যাটর্নি জেনারেল

ঢাকা, ২৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সুপ্রিমকোর্টে ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ এসেছে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সহকর্মীদের পদত্যাগের এই নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে এই সংখ্যা ৮৭ জন। অ্যাটর্নি জেনারেল অবশ্য নিজে থেকে এই সিদ্ধান্ত নেননি। এ বিষয়ে আইনমন্ত্রীর চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে আইন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানেই তিনি তাদের পদত্যাগ করতে বলেন।

তবে এই সিদ্ধান্তের কোনো কারণ ব্যাখা করেননি মাহবুবে আলম দেননি। সাংবাদিকদের তিনি বলেন, ‘পদত্যাগপত্র গৃহীত হওয়া না পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যাবেন।’

বর্তমানে মোট ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০৬ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে ৩৩ জন ডেপুটি ও ৫৪ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ২০১৭ সালের আগে নিয়োগ পেয়েছেন।

পুরনো আইন কর্মকর্তাদেরকে যে সরে যেতে হচ্ছে, সেটি বুধবারই সাংবাদিকদের জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। সেদিন তিনি বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নতুন করে নিয়োগ দেওয়া হবে। এ কারণে ২০১৭ সালের আগে যারা নিয়োগ পেয়েছেন, তাদের পদত্যাগ করতে বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার। আইন মন্ত্রণালয় এই নিয়োগ বা নিয়োগ বাতিলের বিষয়টি দেখভাল করে। তবে এই আইন কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো মেয়াদ থাকে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT