দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এ বছরেই দেশে ৫০০ আইসিইউ স্থাপন করা হবে : বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী

এ বছরেই দেশে ৫০০ আইসিইউ স্থাপন করা হবে : বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ২৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহষ্পতিবার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্যসম্মত জীবন, কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা এবং স্কুলে স্বাস্থ্য শিক্ষা বিষয়ের প্রচারণা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলতি বছরেই দেশের হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে প্রায় ৫০০টি আইসিইউ স্থাপন করা হবে।

তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে বর্তমানে পর্যাপ্ত ইনসেফটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) না থাকায় অস্বচ্ছল মানুষদের উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। একারণেই দেশের হাসপাতালগুলোতে জরুরিভিত্তিতে প্রায় ৫০০টি আইসিইউ স্থাপন করা হবে।

জাহিদ মালেক বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ কেন্দ্রে প্রতিদিন গড়ে ৪০-৫০ হাজার টাকার মতো ব্যয় করতে হয়। এই পরিমান অর্থ যোগান দেয়া দেশের সাধারণ মানুষের পক্ষে ভীষণ কষ্টকর ব্যাপার। একারণে এবছরেই দেশের হাসপাতালগুলোতে জরুরিভিত্তিতে প্রায় ৫০০টি আইসিইউ স্থাপন করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের লাইফ স্টাইল অ্যান্ড হেলথ এডুকেশন ও প্রোমোশনের লাইন ডাইরেক্টর ডা. মো. এহসানুল কবির, ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ বোরহান কবির প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT