দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সরকার পাঁচ বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে : বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী

সরকার পাঁচ বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে : বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ব্রাক ইউনিভার্সিটি ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রতি বছর ৩০ লাখ করে আগামী পাঁচ বছরে সরকার দেড় কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

মন্ত্রী বলেন, দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্যারিয়ারের উন্নয়ন ও প্রস্তুতির লক্ষ্যে দেশের বিভিন্ন সেক্টরের প্রথিতযশা কোম্পানিসমূহের সাথে সরাসরি যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে এই ক্যারিয়ার ফেয়ার সহায়ক ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ভেনসেন্ট চ্যাং, বাংলাদেশ অর্থনীতি সমিতির মহাসচিব জামাল উদ্দিন, ব্রাক ইউনিভার্সিটি’র অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়াসের্র পরিচালক দিলারা আফরোজ খান রুপা, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) মো. ফয়জুল ইসলাম ও এনআরবি জবস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবে এলাহী চৌধুরী।

দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি, উন্নয়ন সংস্থাসহ সরকারি- বেসরকারি প্রায় একশো’র বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুই দিনব্যাপী আজ থেকে ঢাকায় শুরু হয়েছে এই ক্যারিয়ার ফেয়ার। পরে পররাষ্ট্রমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT