দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আমিন খানের সিনেমা‘দুদু মিয়া’এখন‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’নামে ছাড়পত্র পেল

আমিন খানের সিনেমা‘দুদু মিয়া’এখন‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’নামে ছাড়পত্র পেল

বিনোদন ডেস্ক, ৩০ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): তিন বছর আগে ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাসে অংশ নেওয়া দুদু মিয়ার সংগ্রাম ও জীবনকাহিনির একটি সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়ক আমিন খান। এই সিনেমায় আমিন খানের বিপরীতে অভিনয় করেন নওশীন। ছবির নাম ছিল তখন ‘দুদু মিয়া’। পরে নাম পরিবর্তন করে এ ছবিটি সেন্সরে জমা দেন এ ছবির নির্মাতা ডায়েল রহমান। তিনি আজ বিকেলে মানবজমিনকে বলেন, ছবির বর্তমান নাম ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’। ছবিটি গত ২৭ শে জুন সেন্সর ছাড়পত্র পেয়েছে। অনেক সময় নিয়ে ছবিটি নির্মাণ করেছি। নানান কারণে ছবির কাজ শেষ করতে সময় লেগেছে।

ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা দুদু মিয়া চরিত্রে অভিনয় করেছেন আমিন খান। ছবিটি আগামী ৬ই সেপ্টেম্বর মুক্তি দেবার পরিকল্পনা রয়েছে। এদিকে, আমিন খানের ‘অবতার’ নামেও একটি ছবি খুব শিগগিরই মুক্তি পাবে। মাহমুদ হাসান শিকদার পরিচালিত এ ছবিতে চিত্রনায়িকা মাহিয়া মাহির বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আমিন খান। এছাড়া সম্প্রতি চিত্রনায়িকা পপির বিপরীতে ‘ক্যান্ডেল নাইট’ নামে একটি টেলিছবিতে কাজ করেছেন আমিন খান। নির্মাণ করেছেন শাহীন সুমন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT