দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে দুই কোটি অনুপ্রবেশকারীকে রাজ্য ছাড়া করা হবে : বলেছেন, কৈলাশ বিজয়বর্গী

পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে দুই কোটি অনুপ্রবেশকারীকে রাজ্য ছাড়া করা হবে : বলেছেন, কৈলাশ বিজয়বর্গী

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): দ্বিতীয়বারের মতো ভারতের ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এরপরই আবারও সামনে এসেছে নাগরিক তালিকা ইস্যু। পশ্চিমবঙ্গে দুই কোটি অনুপ্রবেশকারী রয়েছে বলে দাবি করে রাজ্যের বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী বলেছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে দুই কোটি অনুপ্রবেশকারীকে রাজ্য ছাড়া করা হবে।

লোকসভা ভোটের প্রচারে এসে পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে গলা হাঁকিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আলিপুরদুয়ারের একটি সভায় তিনি বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গে মোদী সরকার গড়লে, এনআরসি নিয়ে আসব আর রাজ্য থেকে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার কাজ করব, দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না।’

এনআরসি নিয়ে মাঠে-ময়দান থেকে সংসদে, সর্বত্র বিজেপির বিরুদ্ধে তৃণমূল সুর চড়ালেও গেরুয়া শিবির যে তাতে দমছে না এদিন সেকথাই স্পষ্ট করে বুঝিয়ে দিলেন বিজয়বর্গী৷

উত্তর ২৪ পরগনায় এক সভায় তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নিজের ভোট ব্যাংক তৈরী করতে দেশের নিরাপত্তাকে জলাঞ্জলি দিয়েছে৷ এই বাংলায় ২ কোটি অনুপ্রবেশকারী জবর দখল করে রয়েছে৷ যারা জবর দখলকারী তারা দেশবাসীর অধিকার কেড়ে নিয়েছে। আমাদের কেন্দ্রীয় সরকার দেশবাসীর জন্য এ রাজ্যে যখন খাদ্যশস্য পাঠায়, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই খবর এ রাজ্যের প্রকৃত মানুষদের না দিয়ে ওই অনুপ্রবেশকারীদের কাছে পাঠিয়ে দেয়।’

তার মতে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার থাকলে দেশ সুরক্ষিত থাকবে না৷ কয়েক বছরের মধ্যেই দ্বিতীয় কাশ্মীর হয়ে যাবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চলে যাওয়া দরকার।

পর্যবেক্ষকরা মনে করছেন, এ রাজ্যে অনুপ্রবেশকারীদের যে সংখ্যাটা বিজয়বর্গী দিচ্ছেন তার থেকে পরিষ্কার এখানেও তারা তলে তলে অবৈধ বিদেশীদের খোঁজ-খবর চালানো শুরু করে দিয়েছেন৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT