দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যারা আইএসে যোগ দিয়েছে, তারা ফিরলে ইমিগ্রেশনেই আটক করা হবে : বলেছেন, কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম

যারা আইএসে যোগ দিয়েছে, তারা ফিরলে ইমিগ্রেশনেই আটক করা হবে : বলেছেন, কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম

ঢাকা, ০১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক যারা আইএসে যোগ দিয়ে দেশ ছেড়েছিলেন তারা ফিরতে চাইলে প্রবেশমুখেই আটকে দেয়া হবে। এ ব্যাপারে ইমিগ্রেশনকে অবহিত করা আছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম। আর র‌্যাব মহাপরিচালক বলছেন, দেশে বর্তমানে উগ্রবাদের ঝুঁকি কিছুটা কম থাকলেও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সবোর্চ্চ সতর্ক আছেন তারা। গুলশান হলি আর্টিজান হামলার তিন বছর উপলক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তারা।

গুলশান হলিআর্টিজানে দেশের সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার পর কেটেছে তিন বছর। কিন্তু শোকের ক্ষতে প্রলেপ পড়েনি এতোটুকু। প্রতিবছরই ছেলের ছবি বুকে নিয়ে হালি আর্টিজানের সামনে আসেন মাকসুদা বেগম। হামলার দিন আহত হয়ে ঢাকা মেডিকেলে দুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানে তার কিশোর ছেলে জাকির ওরফে শাওন।

মাকসুদা বেগম বলেন, ছেলের শোকে শেষ হয়ে গেছি। আমার এখন খালি খাঁচাটা রয়েছে। কখন যেন মরে যাই। কিন্তু আমার ছেলের বিচারটা পেলাম না।

সেদিনের ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। আহত হন বেশ কয়েকজন। এই দিনে ঘটনাস্থলে আসেন তারাও।

নৌপুলিশ ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ বলেন, সেদিনের ঘটনা বলতে গিয়ে আজও আমি শিহরিত হই। সেদিন আমিও আহত হয়েছিলাম।

নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে আসেন ইতালির রাষ্ট্রদূত। আসেন বাংলাদেশে বসবাসরত আর্জেন্টিনা, জাপান ও ভারতের নাগরিকরাও। গুলশান হামলায় নিহত ২১ জনের মধ্যে ছিলেন এসব দেশের নাগরিকরাও।

পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধানসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা। শ্রদ্ধা জানান, র‌্যাব মহাপরিচালকও। র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, বৈশ্বিকভাবে জঙ্গিবাদ কিন্তু পরাস্ত হয়নি। সারা বিশ্বে জঙ্গিমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে।

বাংলাদেশ থেকে যারা গিয়েছে, তারা সনাক্ত হয়েছেন। তারা বাংলাদেশে প্রবেশ করতে চাইলে আমাদের এন্ট্রি পয়েন্টেই তাদের সনাক্ত করা হবে এবং আটক করা হবে।

সন্ত্রাস, উগ্রবাদ মুক্ত নিরাপদ সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT