দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিমানবন্দরে গুলিসহ গ্রেপ্তার হওযা এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ জামিন পেয়েছেন

বিমানবন্দরে গুলিসহ গ্রেপ্তার হওযা এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ জামিন পেয়েছেন

ঢাকা, ০১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিমানবন্দরে গুলিসহ গ্রেপ্তার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ জামিন পেয়েছেন। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম হিমেল চন্দ্র ম-ল পাঁচশত টাকা মুচলেকায় আগামী ১৫ জুলাই পর্যন্ত এ জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি আসামির পক্ষের আইনজীবী আব্দুল মোতালেব নিশ্চিত করেছেন।

এর আগে এদিন সকাল ৯টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলি ও ম্যাগজিনসহ তাকে আটক করা হয়। এরপর বেলা ৩টার দিকে তাকে ঢাকা সিএমএম আদালতে একটি জিডিমূলে হাজির করা হয়।

আদালতে পাঠানো প্রতিবেদনে বলা হয়, রেদোয়ান আহমেদ চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশ করেন। ওই সময় তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে ব্যাগের মধ্যে একটি পিস্তলের ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের রেদোয়ান আহমেদ জানান, পিস্তলের ম্যাগজিন ও গুলি তার লাইসেন্স করা পিস্তলের। যা ভুলবশত তিনি তার ব্যাগে রেখেছিলেন।

বিমানবন্দরটি কেপিআই ভুক্ত এলাকা। এখানে পূর্ব ঘোষণা ছাড়া পিস্তলের ম্যাগজিন ও গুলি নিয়ে ভেতরে প্রবেশের উদ্দেশ্য কী এবং আসামি কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত আছে কি না সেই বিষয়ে জোর তদন্ত অব্যাহত আছে। এমতাবস্থায় আসামিকে জেলহাজতে আটকের আবেদন করা হলেও আদালত তাকে জামিন দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT