দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): তিন দিন পরই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। চূড়ান্ত পর্বের আগে দলগুলো ব্যস্ত সময় পার করছে প্রস্তুতি ম্যাচে। আজ রোববার বাংলাদেশও খেলবে প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী।

হারের বৃত্তে থাকা পাকিস্তান এ ম্যাচে জয়ের ধারায় ফিরতে চাইবে অন্যদিকে ত্রিদেশীয় সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। একদিকে তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসানদের ব্যাটে বইছে রানের বন্যা অন্যদিকে বোলাররাও কন্ডিশনের সঙ্গে দারুণভাবে নিজেদের মানিয়ে নিয়েছেন। বাংলাদেশ দলের খেলোয়াড়দের ফর্ম বিবেচনায় পরাজয়ের ঘূ্র্ণাবর্তে থাকা পাকিস্তানকে হারানো খুব কঠিন হওয়ার কথা নয়।

অন্যদিকে সবশেষ ১০ ওয়ানডেতে হেরেছে সরফরাজ বাহিনী। এমনকি শুক্রবার আফগানিস্তানের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ হেরেছে হাফিজ-মালিকরা। লম্বা সময় ধরেই হারের বৃত্তেই বন্দি তারা। তবে দলটিতে বাবর আজম, ইমাম উল হক, ফখর জামানদের মতো ক্রিকেটার থাকায় তাদের নিয়ে বিশেষ পরিকল্পনা করতেই হবে বাংলাদেশকে।

বাংলাদেশ স্কোয়াড

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ চৌধুরী রাহী, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

পাকিস্তান স্কোয়াড

সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, বাবর আজম, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT