দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার ২ নাম্বার আসামি রিফাত ফরাজী গ্রেফতার

রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার ২ নাম্বার আসামি রিফাত ফরাজী গ্রেফতার

০৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্য দিবালোকে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার ২ নাম্বার আসামি রিফাত ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে বরগুনা থেকে গ্রেফতার করা হয়েছে জানালেও কোন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মামলার তদন্তের স্বার্থে তা জানায়নি পুলিশ। আজ বুধবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিআইজি শফিকুল ইসলাম। এ নিয়ে এ মামলায় এজহারভুক্ত ১২ আসামির মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হলো।

এর আগে মঙ্গলবার (০২ জুলাই) ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন নয়ন বন্ড। গেল বুধবার রিফাতকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি ছাড়াও একাধিক মাদক মামলার আসামি ছিলেন তিনি।

গত বুধবার ( ২৬ জুন) স্ত্রীকে কলেজ থেকে নিয়ে যাওয়ার সময় স্বামী রিফাতকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে নয়ন ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT