দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলিবর্ষণের মামলায় ৯ জনের ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন এবং ১৩ জনের ১০ বছর করে কারাদণ্ড

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলিবর্ষণের মামলায় ৯ জনের ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন এবং ১৩ জনের ১০ বছর করে কারাদণ্ড

০৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ২৫ বছর আগে পাবনায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলিবর্ষণের মামলায় বিএনপির ৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে পাবনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা করেন।

এতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, আর উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

আজ সকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয় ১৯৯৪ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর হামলা মামলার ৩৩ আসামিকে। পরে তাদের উপস্থিতিতে রায় পড়ে শোনান বিচারক রুস্তম আলী। মামলার অন্যতম আসামি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোখলেছুর রহমান বাবলু, ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও ছাত্রদলের সাবেক ৩ নেতাসহ ৯ জনকে মৃত্যুদণ্ড এবং ২৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এছাড়া, ১৩ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং ৫ আসামি মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

পাবনা জজ কোর্টের পিপি আক্তারুজ্জামান মুক্তা বলেন, আজকের রায়ে আমরা সন্তষ্ট, আশা করছি উচ্চ আদালতে গেলে রায় বহাল থাকবে।

১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী দলীয় কর্মসূচিতে অংশ নিতে ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী রেলওয়ে জংশনে শেখ হাসিনার কক্ষ লক্ষ্য করে গুলিবর্ষণ করে আসামিরা। তবে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা।

এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার ওসি নজরুল ইসলাম বাদী হয়ে বিএনপির ৭ নেতাকর্মীসহ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। তদন্ত শেষে ৫২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT