দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বরখাস্তকৃত ডিআইজি মিজানের ভাগ্নে এসআই মাহমুদুর হাসানকে কারাগারে পাঠিয়েছে আদালত

বরখাস্তকৃত ডিআইজি মিজানের ভাগ্নে এসআই মাহমুদুর হাসানকে কারাগারে পাঠিয়েছে আদালত

ঢাকা, ০৪ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): দুদকের করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমানের ভাগ্নে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুর হাসানকে কারাগারে পাঠিয়েছে আদালত। অবৈধ সম্পদ অর্জন এবং মানি লল্ডারিং আইনের ওই মামলায় বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আগাম জামিন পেয়ে গত ১ জুলাই ডিআইজি মিজানের সঙ্গে হাইকোর্টে আবেদন করেছিলেন এসআই মাহমুদুর। কিন্তু হাইকোর্ট তার জামিনের আবেদন নামঞ্জুর করে ৭২ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুযায়ী বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজিবুল্ল্যাহ হিরুসহ বেশ কয়েকজন আইনজীবী আসামির পক্ষে জামিনের আবেদন করেন। অন্যদিকে দুদকের পক্ষে প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল জামিন আবেদনের বিরোধিতা করেন।

আসামিপক্ষ জামিন আবেদনে বলেন, আসামি দুই বছর ধরে পুলিশের এসআই পদে চাকরি করছেন। তার আগে তিনি ব্যবসা করতেন। চাকরি করে তিনি কোনো সম্পদ অর্জন করেন নাই। যা করেছেন চাকরির আগে ব্যবসা করে। তার ইনকাম ট্যাক্স ফাইল আছে। আর মামলার সম্পদগুলোর আসামি মিজানের। তিনিই নামে বেমানে ক্রয় করেছেন। এ সম্পর্কে এ আসামি কিছুই জানেন না।

এ সময় বিচারক প্রশ্ন করে বলেন, মামলায় অভিযোগ, এ আসামির নামে ব্যাংকে এফডিআর। যার নমিনি আসামি ডিআইজি মিজান কেন? জবাবে আইনজীবীরা বলেন, এ মামলার কোনো সম্পত্তি সম্পর্কে এ আসামি কিছু জানেন না। তিনি ব্যাংকের কোনো কাগজে স্বাক্ষরও করেননি।

এরপর দুদকের প্রসিকিউটর কাজল বলেন, আসামির বিরুদ্ধে মামলা মানি লন্ডারিয়ের অভিযোগ। তিনি ডিআইজি মিজানকে অর্থ ও সম্পত্তি হস্তান্তর রুপান্তরে সহায়তা করেছেন। এছাড়া এ আসামি হাইকোর্টে আত্মসমর্পণ করলে হাইকোর্ট তার জামিন নামঞ্জুর করে আদালতে আত্মসর্মণের নির্দেশ দিয়েছেন। তাই এ পর্যায়ে তার জামিন দেওয়া সমীচীন হবে না।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসআই মাহমুদুল হাসান বর্তমানে রাজধানীর কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। গত ২৪ জুন দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ একটি মামলা করেন। জিআইডি মিজান ও ভাগ্নে মাহমুদুল হাসান ছাড়াও তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমানকেও আসামি করা হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

মামলার পর আত্মগোপনে থাকা ডিআইজি মিজান গত ১ জুলাই হাইকোর্টে জামিনের আবেদন করলে তা নাকচ করে মিজানকে পুলিশে সোপর্দ করেন। মামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৫ জুন ডিআইজি মিজানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT