দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
‘দুজনের সঙ্গে কাজের অভিজ্ঞতা চমৎকার’

‘দুজনের সঙ্গে কাজের অভিজ্ঞতা চমৎকার’

বিনোদন ডেস্ক, ৬ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): নুসরাত ফারিয়া। উপস্থাপনা, মডেলিংয়ের বাইরে বর্তমানে সিনেমার কাজ নিয়েই বেশি ব্যস্ততা তার। দেশের পাশাপাশি ভারতের ছবি ও বিজ্ঞাপনে  কাজ করছেন তিনি। সম্প্রতি তার মডেল হওয়া মুম্বইয়ে শুটিং করা ‘ইভারলাভ টিউমেরিক ক্রিম’ এর বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে। এই বিজ্ঞাপনে তাকে ভিন্ন লুকে দেখা গেছে। এটি নির্মাণ করেছেন ভারতের প্রভাকর সুকলা। এদিকে ‘আশিকী’, ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস টু’, ‘ধেৎতেরিকি’, ‘প্রেমী ও প্রেমী’ এবং ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমাগুলোতে অভিনয় করে ফারিয়া পেয়েছেন দর্শকপ্রিয়তা। এখন তিনি নতুন ছবি ‘ঢাকা ২০৪০’ এর কাজ করছেন।

নুসরাত ফারিয়া বলেন, বর্তমানে দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ ছবির কাজ করছি। টানা এ ছবির শুটিং করেছি। আমার সহশিল্পী হিসেবে তিশা আপা ও বাপ্পি চৌধুরী কাজ করছেন। তিশা আপার অভিনয় সবসময়ই ভালো লাগে আমার। আর বাপ্পির সঙ্গে প্রথমবার কাজ হচ্ছে।

তাই দুজনের সঙ্গে কাজের অভিজ্ঞতা চমৎকার। আমার ১২ দিনের শুটিং শিডিউল ছিল। আর আজ থেকে জয়া স্যানিটারি ন্যাপকিনের একটি বিজ্ঞাপনের শুটিং করবো। এটি নির্দেশনা দিবেন আদনান আল রাজীব। এরপর আবার শুরু করবো ‘ঢাকা ২০৪০’ ছবির শুটিং। নতুন এ ছবিটির কাজ এফডিসিসহ ঢাকার বিভিন্ন লোকেশনে হচ্ছে। ছবিটির বিষয়ে জানতে চাইলে ফারিয়া বলেন, এর গল্পটিই আলাদা। তাই কাজ করতেও ভালো লাগছে। দীপঙ্কর দীপন দাদা টানা নয় মাস ধরে ছবিটি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছেন, পরিকল্পনা করেছেন। পুরো টিমকে এক করতে তিনি সক্ষম হয়েছেন, তারপর শুটিং শুরু করেছেন। আশা করি, এ কারণে ছবিটি প্রত্যাশিত ফলই বয়ে আনবে। এদিকে কলকাতার প্রেক্ষাগৃহে  কিছুদিন আগে নুসরাত ফারিয়া অভিনীত ‘বিবাহ অভিযান’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবির প্রচারণার জন্য মুক্তির আগে কলকাতায়ও গিয়েছিলেন  তিনি। ছবিটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? জবাবে এই অভিনেত্রী বলেন, ভালো সাড়া পাচ্ছি। বিরসা দাসগুপ্ত ছবিটি পরিচালনা করেছেন।

এ ছবিতে আমার বিপরীতে অঙ্কুশ অভিনয় করেছেন। ছবিটি চলতি মাসেই বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। এটি মুক্তির পর কলকাতা থেকে  খুবই ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। দ্বিতীয় সপ্তাহে এসেও সেখানকার ৭০ শতাংশ প্রেক্ষাগৃহে ছবিটি চলছে। বর্তমান সময়ে কলকাতায় এ দৃশ্য বিরল। এর আগে তো যৌথ প্রযোজনার ছবিতে কাজ করেছি। এবার এটা কলকাতার প্রোডাকশনে অভিনয় করা প্রথম ছবি আমার। বাংলাদেশে এ ছবিটি  মুক্তি পাবে জেনে ভালো লাগছে। আমার বিশ্বাস বাংলাদেশের দর্শকরাও এ ছবিটি পছন্দ করবেন। এর আগে নুসরাত ফারিয়া অভিনীত ‘ইন্সপেক্টর  নটি কে’ ছবিটি ভারতের পর বাংলাদেশে মুক্তি পেয়েছিল। ছবিটিতে কলকাতার দর্শকপ্রিয় নায়ক জিতের বিপরীতে অভিনয় করেন ফারিয়া। এদিকে  নুসরাত ফারিয়া অভিনীত বাংলাদেশে ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এ ছবিতে ঢালিউড কিংখ্যাত নায়ক শাকিব খানের বিপরীতে  দর্শকরা তাকে দেখতে পাবেন। ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। আর প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT