দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গৃহবধুকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে লুটপাট

গৃহবধুকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে লুটপাট

৬ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বরগুনার তালতলীতে সংখ্যালগু পরিবারের এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া  গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার শারিকখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রবিন চন্দ্র মন্ডলের বাড়ীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার শারিকখালী ইউনিয়নের শারিকখালী গ্রামের সাবেক ইউপি সদস্য রবিন চন্দ্র মন্ডলের বাড়ীতে  শুক্রবার গভীর রাতে ৮-১০ জনের এক দল দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে গৃহবধু সবিতা রানী মন্ডল  (৪০) কে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা,  ৩ভরি ওজনের বিভিন্ন স্বর্নালংকার ও জমির দলিল নিয়ে পালিয়ে যায়। ঘটনার রাতে গৃহকর্তা সাবেক ইউপি সদস্য রবিন চন্দ্র মন্ডল এবং পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ীতে ছিলনা।

গৃহবধু সবিতা রানী মন্ডল জানান, দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে
ধর্ষনের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে ঘরে থাকা টাকা, স্বর্নালংকার ও জমির কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। গৃবধুর স্বামী রবিন মন্ডল জানান, সাবেক  ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাবুল ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে।

অভিযুক্ত জাকির হোসেন বাবুল জানান, আমি এ ঘটনার সাথে জড়িত নয়। উদ্দ্যেশ্য মুলক ভাবে আমাকে জড়ানোর চেষ্টা চলছে।
তালতলী থানার ওসি শাহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শনিবার সকালে বরগুনার পুলিশ সুপার  মারুফ হোসেন পিপিএম, তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, সহকারি পুলিশ সুপার নাজমুল ইসলাম, আমতলী থানার ওসি মো. আবুল বাসারসহ ডিবি ও ডিএসবি’র সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT