স্পোর্টস ডেস্ক, ৬ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ইংলিশ আম্পায়ার ইায়ান গোল্ড। বয়স তার ৬২ ছুঁই ছুঁই। অভিজ্ঞতা রয়েছে চারটি বিশ্বকাপে আম্পায়ারিং করার। তার ৭৪ টেস্ট, ১৪০ ওয়ানডে, ৩৭ টি- টোয়েন্টি ম্যাচের দায়িত্ব পালন করেছেন এই ইংলিশ আম্পায়ার। সেই সঙ্গে ২৫টি টেস্টের টিভি আম্পায়ারের দায়িত্বও পালন করেছেন তিনি। এই আম্পায়ারকে আর দেখতে পারবেননা ক্রিকেট ভক্তরা। আজকের বিশ্বকাপের ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শেষ করতে যাচ্ছেন ১৩ বছরের
আম্পায়ারিং ক্যারিয়ার। তার প্রথম ক্যারিয়ারে খেলেছেন ১৮টি একদিনের আর্ন্তজাতিক ম্যাচ। ১৯৮৩ বিশ্বকাপে ছিলেন ইংলিশ স্কোয়াডেও।
২০০৬ সালে ইংল্যান্ড – শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু করেছিলেণ আম্পায়ারিং ক্যারিয়ার।
Leave a Reply