স্পোর্টস ডেস্ক, ৬ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজ। এই ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া দলপতি ডু-প্লেসি।
পুরো আসরে এ পর্যন্ত মোট আট ম্যাচ খেলে সাতটিতেই জয় তুলে নিয়ে শীর্ষে আছে অ্যারন ফিঞ্চের দল অস্ট্রেলিয়া। অন্যদিকে সমান ম্যাচ খেলে মাত্র দুই জয় পয়েন্ট টেবিলে অষ্টম অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গেছেন ওপেনার আমলা। তার বদলে সুযোগ পেয়েছেন স্পিনার তাবরেজ শামসি।
অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জ্যাসন বেহরেনডর্ফ, নাথান লায়ন।
দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), র্যাসি ভ্যান ডের ডুসান, জেপি ডুমিনি, ডোয়াইন প্রোটিয়াস, আন্দিলে ফেহলুকাইয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির, তাবরেজ শামসি।।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে মাশরাফি বাহিনী। পরে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দেখলেও। বেশ কয়েকটি ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও হারতে হয়েছে টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। তাতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর সেমিফাইনালে সম্ভাবনা টিকিয়ে রাখে টাইগাররা।
তবে ভারতের বিপক্ষে হারের পর সেমিফাইনালের দৌড়ে ছিটকে যায় বাংলাদেশ। আর পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানের হার দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে মাশরাফিরা।
Leave a Reply