দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সারা দেশে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

সারা দেশে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

০৭ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কয়েকদিনের টানা বৃষ্টিতে ঝালকাঠি ও পিরোজপুরে নদ-নদীর পানি বেড়েছে। জোয়ারের পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া পার্বত্য জেলা বান্দরবানে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে।

বান্দরবানে গত ৩ দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে অস্বাভাবিকভাবে। বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে এ অঞ্চলে। লামাসহ বিভিন্ন উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

ঝালকাঠির সুগন্ধা, বিশখালী, হলতাসহ বিভিন্ন নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের পানি ৫-৬ ফুট বেড়েছে। প্লাবিত হয়েছে নদীপাড়ের পঁচিশটি গ্রাম। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। এতে নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় পানের বরজসহ বিভিন্ন ফসলের বীজতলা নষ্ট হয়েছে।

পিরোজপুরে কঁচা, বলেশ্বর, সন্ধ্যা ও কালিগঙ্গাসহ নদ-নদী ও খালের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। প্রচণ্ড ঢেউ থাকায় আতংকিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ।

এছাড়া শনিবার রাত থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় পাহাড় ধসের আশংকা দেখা দিয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT