দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

৮ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ফাইল ছবি পাবনা-ঢাকা মহাসড়কের আমিনপুর থানার বিরাহিমপুর নামক স্থানে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। আজ সোমবারদুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, সুজানগর উপজেলার চিনাখড়া আদমপাড়া গ্রামের শাহাই প্রামানিকের ছেলে রফিকুল ইসলাম (৩৫), আমিনপুর থানার বিরাহিমপুর গ্রামের রমজান আলীর ছেলে মোক্তার হোসেন (৩২) ও সাঁথিয়া উপজেলার আত্রাইসুখা গ্রামের দুলাল খাঁ’র ছেলে ইশা খাঁ (২৮)।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, কাশিনাথপুর থেকে একটি মোটরসাইকেলে তিনজন পাবনার দিকে যাচ্ছিলেন। পেছনে ছিল ট্রাক। ট্রাকটি দ্রুতগতিতে বেপরোয়াভাবে চলছিল। একইদিকে যাওয়ার পথে বিরাহিমপুর নামকস্থানে দ্রুতগামী ট্রাকটি মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

স্থানীয় জনতা ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৩৫৪২) আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT